Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে ছেলে গ্রেফতার, উপহারের জন্য মোদীকে 'ধন্যবাদ' ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কয়েক কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার সকাল থেকে প্রবীণ কংগ্রেস নেতা ভিলাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুপুর নাগাদ চৈতন্যকে গ্রেফতার করেন আধিকারিকরা।

জন্মদিনে ছেলে গ্রেফতার, উপহারের জন্য মোদীকে 'ধন্যবাদ' ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ছেলে চৈতন্যের সঙ্গে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 July 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার ছত্তীসগড়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। কয়েক কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার সকাল থেকে প্রবীণ কংগ্রেস নেতা ভিলাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুপুর নাগাদ চৈতন্যকে গ্রেফতার করেন আধিকারিকরা।

ইডি তল্লাশি চলাকালীন ভূপেশ বাঘেলের দফতরের তরফে এক এক্সবার্তায় জানানো হয়, ইডি এসে গিয়েছে। কারণ আজই হল, বিধানসভার অধিবেশনের শেষদিন। আদানির জন্য রায়গড় জেলার তামনারে নির্বিচারে গাছ কাটার ইস্যু নিশ্চই উঠবে। তাই ভিলাইয়ের বাড়িতে সাহেব ইডি পাঠিয়ে দিয়েছেন।

ইডির অভিযোগ, মদ কেলেঙ্কারির এই চক্রে পূর্বতন সরকারের অনেক কেষ্টবিষ্টুরা জড়িত। সরকারি অফিসার, রাজনীতিক ও মদ ব্যবসায়ীদের এক বিশাল জাল ছড়িয়ে ছিল। যে চক্র ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত ছত্তীসগড়ে মদ বিক্রি করে অবৈধভাবে ২,১৬১ কোটি টাকা সংগ্রহ করেছিল।

অভিযোগে রয়েছে, এই চক্র মদ বিক্রি ও বণ্টন ব্যবস্থায় ঘোটালা পাকিয়ে রেখেছিল। সরকারি মদের দোকানের হিসাবে ব্যাপক গরমিল করে বেআইনিভাবে টাকা নয়ছয় করা হয়েছিল। মদ বিক্রির পরিমাণের একটা বিরাট অংশ সরকারি কোষাগারে জমা হতো না। সরবরাহকারী ও দোকান খুলতে বিশাল অঙ্কের ঘুষ নেওয়া হতো। এর আগে আয়কর বিভাগও এই কেলেঙ্কারির জাল প্রথম ফাঁস করে।

এর আগে ইডির জালে ধরা পড়েছেন আইএএস অফিসার অনিল টুটেজা ও মদ ব্যবসায়ী তথা রায়পুরের মেয়রের ভাই আনোয়ার ধীবর। এদিন কয়েক ঘণ্টা তল্লাশির পর ভিলাইয়ের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য। ইডির দাবি, মদ কেলেঙ্কারির একটা অংশ চৈতন্য বাঘেল এবং তাঁর ঘনিষ্ঠদের জমিবাড়ির ব্যবসায় তছরুপ করা হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, আজ, ১৮ জুলাই হল চৈতন্যর জন্মদিন। একটি এক্সবার্তায় ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে লিখেছেন, ছেলের জন্মদিনে এই উপহারের জন্য ধন্যবাদ। পৃথিবীতে কোনও গণতান্ত্রিক দেশে, কেউ জন্মদিনের এমন উপহার দিতে পারেন না, যেমনটা করে দেখালেন মোদী-শাহ। তিনি আরও লিখেছেন, আমার জন্মদিনে দেশের সবথেকে শ্রদ্ধেয় নেতারা আমার সহযোগী পরামর্শদাতা ও বিশেষ অফিসারদের বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। এবার আমার ছেলের জন্মদিনে ইডি আমারই বাড়িতে তল্লাশি করতে আসে। এই উপহারের জন্য ধন্যবাদ। আমি সারা জীবন একথা মনে রাখব, লিখেছেন বাঘেল।


```