Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'বীরভূম বেঙ্গালুরু হবে,' বাংলায় পা রাখার আগে বিহারে স্বপ্ন দেখালেন মোদী

বিহারের জনসভার পর আজ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টো ৩৫ নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন। তারপর জোড়া সভা এবং ঘোষণা রয়েছে ৫৪০০ কোটির প্রকল্পের।

'বীরভূম বেঙ্গালুরু হবে,' বাংলায় পা রাখার আগে বিহারে স্বপ্ন দেখালেন মোদী

বিহারে মোদী

শেষ আপডেট: 18 July 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচির কেন্দ্রে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম। বাংলায় পা দেওয়ার আগে বিহারে জনসভা করেন তিনি। ওঠে বাংলা প্রসঙ্গ।

বিহারের মোতিহারির জনসভায় বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তোলেন বীরভূম ও জলপাইগুড়ির কথা। বলেন, 'জয়পুরের মতো পর্যটনে উন্নয়ন হবে জলপাইগুড়িতে।' কেষ্ট মণ্ডলের এলাকাতেও প্রভূত উন্নয়নের প্রসঙ্গ তোলেন। জানিয়ে দেন, বেঙ্গালুরুর মতো করে গড়ে তোলা হবে বীরভূমকে।  

বিহারের জনসভার পর আজ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টো ৩৫ নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন। তারপর জোড়া সভা এবং ঘোষণা রয়েছে ৫৪০০ কোটির প্রকল্পের।

প্রথমে, সরকারি সভায় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে - বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ প্রকল্প’-এর শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি অংশের উদ্বোধন। রয়েছে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ডাবল লাইনের উদ্বোধন, ‘সেতু ভারতম’ প্রকল্পে তোপসি ও পাণ্ডবেশ্বর — এই দুই জায়গায় নির্মিত দু’টি রোড ওভার ব্রিজের উদ্বোধনও থাকছে তালিকায়।

এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যে গ্যাস সংযোগ, পরিবেশ সচেতন বিদ্যুৎ উৎপাদন এবং রেল-সড়ক পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটবে বলেই মনে করছে কেন্দ্র।

সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর বিকেল পৌনে ৪টে নাগাদ যোগ দেবেন রাজ্য বিজেপির সভায়। প্রায় ৪৫ মিনিটের এই সভা ঘিরে দলের অন্দরেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দিল্লির ইঙ্গিত মেনে রাজ্য নেতারা প্রস্তুতি নিয়েছেন ব্যাপক জনসমাগমের জন্য।

বঙ্গসফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গতকালই বাংলাতে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর নির্বাচনের আগে রাজ্যে মোদীর আগমন বিজেপি নেতত্বকে শক্তি জোগাবে। 


```