Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাণসীতে শুরু হল দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি, নৌ-পরিবহণে ‘সবুজ’ সংকেত

বারাণসীতে চালু হল দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি। নৌ-পরিবহণে সবুজ সংকেত, বলছেন পরিবেশবিদরা। 

বারাণসীতে শুরু হল দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি, নৌ-পরিবহণে ‘সবুজ’ সংকেত

ওয়াটার ট্যাক্সি

গার্গী দাস

শেষ আপডেট: 11 December 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীতে আনুষ্ঠানিকভাবে চালু হল দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি (hydrogen-powered water taxi)। নৌ-পরিবহণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে এটি বড় পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র। মঙ্গলবার নমো ঘাট (Namo Ghat) থেকে পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)।

আপাতত এই ট্যাক্সি নমো ঘাট ও রবিদাস ঘাটের (Ravidas Ghat) মধ্যে পরিষেবা দেবে। পরে অশি ঘাট (Asi Ghat) ও মর্কণ্ডেয় ধাম (Markandeya Dham) পর্যন্ত রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কোচিন শিপইয়ার্ডে (Cochin Shipyard) তৈরি এই আধুনিক নৌযানে রয়েছে হাইব্রিড ইলেকট্রিক-হাইড্রোজেন ইঞ্জিন (hybrid electric–hydrogen engine), যার ফলে বায়ু দূষণ (zero emission) কমবে ও শব্দদূষণ (noise pollution) ছাড়াই যাত্রা সম্পন্ন হবে। নৌযানটিতে রয়েছে নিরামিষ খাবারের (vegetarian refreshments) ব্যবস্থা, সিসিটিভি নজরদারি (CCTV surveillance), বায়ো-টয়লেট (bio-toilet) সহ যাত্রীদের জন্য আধুনিক নিরাপত্তা ও আরামের যাবতীয় সুবিধা।

ভেসেলটি দিনে ৭–৮টি রাউন্ড ট্রিপ করবে এবং একসঙ্গে ৫০ জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে। এক বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ট্যাক্সিতে রয়েছে ৫টি হাইড্রোজেন সিলিন্ডার এবং এতে ১২,০৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলার ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নৌযানে ৩ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলও (solar panel) লাগানো হয়েছে। কেন্দ্র মনে করছে, এই উদ্যোগ ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) এবং গ্রিন ট্রান্সপোর্টেশন (green transportation) নীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

টিকিট কত?

  • বর্তমানে একমুখী যাত্রার ভাড়া প্রায় ৫০০ টাকা প্রতি ব্যক্তি।
  • কখন চলবে?
  • সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি ১.৫ থেকে ২ ঘণ্টা অন্তর পরিষেবা দেওয়া হবে। প্রতিদিন মিলবে একাধিক ট্রিপ।

বোর্ডিং পয়েন্ট কোথায়?

এখন নমো ঘাট ও রবিদাস ঘাট থেকে যাত্রীরা উঠতে পারবেন। ভবিষ্যতে এশি ঘাট ও মর্কণ্ডেয় ধাম যুক্ত হবে বলে জানা গিয়েছে।

অনলাইনে কীভাবে বুক করবেন?

১. বরাণসীর নির্ভরযোগ্য বোট-বুকিং ওয়েবসাইটে গিয়ে সময়সূচি চেক করুন
২. স্থানীয় অপারেটর যেমন জলসা ক্রুজ লাইন-এর মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপে টিকিট বুক করা যাবে
৩. অনলাইন পেমেন্টের পর প্রাপ্ত কনফার্মেশন মেসেজ টিকিট কাউন্টারে দেখাতে হবে
৪. ভবিষ্যতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে পৃথক বুকিং পোর্টাল চালু হতে পারে, তার দিকে নজর রাখা দরকার।

কোনও ছাড় আছে কি?

এখন পর্যন্ত বয়স্ক, ছাত্র বা প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনও ছাড় ঘোষণা হয়নি। যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে নামো ঘাটের টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারবেন।

বারাণসীর গঙ্গার বুকে এই উদ্ভাবনী পরিষেবা শুধু পর্যটন নয়, দেশের জলপথে টেকসই পরিবহণ (sustainable transport)-এর নতুন দিগন্ত খুলে দিল, বলছেন বিশেষজ্ঞরা।


```