মাঝখানে কেটে গিয়েছে ৩৭ বছর। সাড়ে তিন দশক পর দূরদর্শনের পর্দায় ফিরতে চলেছে একদা জনপ্রিয় মেগা সিরিয়াল মহাভারত। আগামী ২ নভেম্বর থেকে প্রতি রবিবার সকাল ১১ টায় দূরদর্শনের পর্দায় প্রচারিত হবে এই সিরিয়াল। তবে এবার দেখা যাবে জনপ্রিয় এই মেগা সিরিয়ালের এ আই ভার্সন।

জনপ্রিয় মেগা সিরিয়াল মহাভারত।
শেষ আপডেট: 10 October 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: মাঝখানে কেটে গিয়েছে ৩৭ বছর। সাড়ে তিন দশক পর দূরদর্শনের পর্দায় ফিরতে চলেছে একদা জনপ্রিয় মেগা সিরিয়াল মহাভারত। আগামী ২ নভেম্বর থেকে প্রতি রবিবার সকাল ১১ টায় দূরদর্শনের পর্দায় প্রচারিত হবে এই সিরিয়াল। তবে এবার দেখা যাবে জনপ্রিয় এই মেগা সিরিয়ালের এ আই ভার্সন।
প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক যৌথভাবে এটি তৈরি করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ২৫ অক্টোবর ওয়েভস ওটিটি-তে এই সিরিজটির ডিজিটাল প্রিমিয়ার হবে। এরপর, ২ নভেম্বর, ২০২৫ থেকে দূরদর্শনে প্রতি রবিবার সকাল ১১টায় এটি দেখা যাবে।
সরকারি সংস্থা প্রসার ভারতী জানিয়েছে, এমন যৌথ উদ্যোগ এই প্রথম। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেছেন, 'প্রসার ভারতী সর্বদা দূরদর্শনের পর্দায় ভারতের জাতীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কাহিনি তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। লকডাউনের সময় মূল মহাভারতের কিছুটা পুনঃপ্রচার করা হয়েছিল। তখন বোঝা গিয়েছিল এই মহাকাব্য পরিবার এবং প্রজন্মকে কতটা গভীরভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বক্তব্য মহাভারতের এআই সংস্করণ দর্শকদের ভারতের অন্যতম সেরা মহাকাব্য দেখার সুযোগ করে দিতে চলেছে। ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।
'ওয়েভস' হল প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম। ভারতের সংস্কৃতি, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানও এতে প্রচার করা হয়। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে ওয়েভস।