ভারত-ফ্রান্স (India-France Relation) তাদের ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (10-year defence cooperation agreement) রিনিউ করেছে।

মোদী-ম্যাক্রোঁ বৈঠক
শেষ আপডেট: 18 February 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তিনদিনের ভারত সফরের (Emmanuel Macron India Tour) প্রতিটা মুহূর্তই প্রায় উশুল করতে চায় দিল্লি। তার উদাহরণ মিলল মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) বৈঠকের পর দু'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় (India-France ties) পৌঁছাল। প্রতিরক্ষা, স্বাস্থ্য-সহ সব মিলিয়ে ২০টিরও বেশি চুক্তি হয়েছে।
মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মোদী এবং ম্যাক্রোঁ জানান, দু’দেশের দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্ব এবার আরও গভীর ও বিস্তৃত রূপ পেল। ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে গোটা বিশ্ব এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন সময়ে ভারত-ফ্রান্সের মধ্যেকার এই চুক্তি শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেবে।'
ফ্রান্সের প্রেসিডেন্টও (French President) ভারতের সঙ্গে সম্পর্ককে 'অনন্য' বলে ব্যখ্যা করেন। তাঁর কথায়, 'দু'দেশ একে অপরের প্রতি ভরসা রাখে। এই বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক নতুন উচ্চতা পাবে।'
ভারত-ফ্রান্স (India-France Relation) তাদের ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (10-year defence cooperation agreement) রিনিউ করেছে। পাশাপাশি, ভারতে হ্যামার মিসাইল তৈরির জন্য ভারতীয় সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ও ফরাসি প্রতিষ্ঠান সাফরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ চুক্তি হয়।
এছাড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াতে রিসিপ্রোকাল ডিপ্লয়মেন্ট অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফরাসি পক্ষ ভারতের সঙ্গে সেনা মহড়া ‘শক্তি’-কে দ্বিবার্ষিক থেকে বার্ষিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এয়ারবাস–টাটা অ্যাডভান্সড সিস্টেমসের যৌথ উদ্যোগে কর্নাটকে H125 হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই নেতা (H125 helicopter assembly in India)। মোদী জানান, এই হেলিকপ্টারই বিশ্বের একমাত্র হেলিকপ্টার যা এভারেস্টের উচ্চতায় উড়তে সক্ষম। ভারতে তৈরি এই বিমান ভবিষ্যতে বিদেশেও রফতানি করা হবে।
সম্প্রতি ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগোনোর পর, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে (Indo French strategic partnership) মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও ভারত-ফ্রান্স মিলিতভাবে তৈরি করবে-
এছাড়া সাংস্কৃতিক সহযোগিতায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রান্সে খোলা হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার এবং লোথালের ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সে যৌথ প্রকল্পে কাজ করবে দুই দেশ।
উল্লেখ্য, তিনদিনের সফরে গত সোমবার গভীর রাতে ভারতে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron)। সঙ্গী ছিলেন ফ্রান্সের 'ফার্স্ট লেডি' স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। মুম্বইয়ে তাঁর বিমান অবতরণের পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Chief Minister Devendra Fadnavis)।