Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এআই সামিটে বিশৃঙ্খলা, 'এত বড় আয়োজন, এমনটা আর হবে না', ক্ষমা চাইলেন অশ্বিনী বৈষ্ণব

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বৈষ্ণব জানান, এ দিনই ৭০ হাজারের বেশি মানুষ সামিটে যোগ দিয়েছেন। তিনি বলেন, “উদ্দীপনা স্পষ্ট। এখন আয়োজন অনেকটাই মসৃণ।

এআই সামিটে বিশৃঙ্খলা, 'এত বড় আয়োজন, এমনটা আর হবে না', ক্ষমা চাইলেন অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 14:32

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর (India AI Impact Summit) প্রথম দিনের বিশৃঙ্খলা নিয়ে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Electronics and IT Minister Ashwini Vaishnaw)। অনলাইনে ভিড় ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “এটি বিশ্বের বৃহত্তম এআই সামিট (AI Summit)। সাড়া ছিল অভাবনীয়। যদি কেউ প্রথম দিনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত।”

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বৈষ্ণব জানান, এ দিনই ৭০ হাজারের বেশি মানুষ সামিটে যোগ দিয়েছেন। তিনি বলেন, “উদ্দীপনা স্পষ্ট। এখন আয়োজন অনেকটাই মসৃণ। আপনারা যে কোনও মতামত দিন, আমরা খোলা মনে গ্রহণ করব।” পরিস্থিতি সামাল দিতে ‘ওয়ার রুম’ চালু রয়েছে এবং তাঁর দল দিনরাত কাজ করছে বলেও জানান মন্ত্রী।

সোমবার উদ্বোধনী দিনে বিপুল ভিড়ের জেরে একাধিক প্রবেশদ্বারে দীর্ঘ লাইন পড়ে। স্টার্টআপ প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের ভিড়ে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর ছিল। ফলে প্রবেশে দেরি, বিভ্রান্তি ও বারবার নিরাপত্তা পরীক্ষা নিয়ে অসন্তোষ তৈরি হয়। কয়েক জন প্রদর্শক জানান, নিরাপত্তা তল্লাশির সময়ে তাঁদের স্টল সাময়িকভাবে খালি করতে বলা হয়েছিল, কিন্তু কবে ফের ঢুকতে পারবেন সে বিষয়ে স্পষ্ট বার্তা মেলেনি।

এই আবহেই ‘নিও স্যাপিয়েন’-এর সহ-প্রতিষ্ঠাতা ধনঞ্জয় যাদব অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে হঠাৎ খালি করার নির্দেশের পর তাঁর স্টলে রাখা এআই ওয়্যারেবল হারিয়ে যায়। তাঁর দাবি, “উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যেই ডিভাইস উধাও।”। অন্য দিকে ‘রিস্কিল’-এর প্রতিষ্ঠাতা পুনীত জৈন বলেন, নির্বাচিত অতিথিদের প্রবেশ সীমিত হলে আগে থেকে জানানো উচিত ছিল। এভাবে ভারতের এআই ভবিষ্যৎ গড়া যায় না।

উদ্যোক্তা প্রিয়াংশু রত্নকরও দীর্ঘ লাইন, অনিয়মিত ওয়াই-ফাই ও নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন। তবে আয়োজকদের দাবি, প্রথম দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাকি দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও সমন্বয় আরও মসৃণ করা হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সামিটকে বৈশ্বিক এআই আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই তুলে ধরছে সরকার।


```