Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

দেশে করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই, বাড়বাড়ন্ত কেরল, মহারাষ্ট্র, দিল্লিতে

করোনা পুরোপুরি নির্মূল হবে না, এমনই আশঙ্কার কথা জানিয়েছিলেন অনেক বিজ্ঞানী। তা মনে হয় সত্যি হতে চলল। অতিমারির দাপট কি তবে ম্লান হয়েও হয়নি? এ কথা বলার কারণ শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। যার মধ্যে সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত কেরলে (Kerala)। তারপরেই রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (Maharashtra) এবং দিল্লি (Delhi)।

দেশে করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই, বাড়বাড়ন্ত কেরল, মহারাষ্ট্র, দিল্লিতে

আক্রান্তের সংখ্যা বাড়ছে

শেষ আপডেট: 31 May 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো: করোনা পুরোপুরি নির্মূল হবে না, এমনই আশঙ্কার কথা জানিয়েছিলেন অনেক বিজ্ঞানী। তা মনে হয় সত্যি হতে চলল। অতিমারির দাপট কি তবে ম্লান হয়েও হয়নি? এ কথা বলার কারণ শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। যার মধ্যে সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত কেরলে (Kerala)। তারপরেই রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (Maharashtra) এবং দিল্লি (Delhi)।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৭১০। যার মধ্যে কেরলেই রয়েছেন ১,১১৪৭ জন। এছাড়া মহারাষ্ট্রে ৪২৪, রাজধানীতে ২৯৪, এবং গুজরাতে ২২৩ জন। অন্যদিকে, তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মোট ১৪৮ জন, কর্ণাটক ও পশ্চিমবঙ্গে যথাক্রমে ১৪৮ এবং ১১৬ জনের শরীরে করোনা পজিটিভ।

বস্তুত, কলকাতায় ২১ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এঁদের মধ্যে সিএমআরআই হাসপাতালে ভর্তি ৫ জন। ৩ দিনে ওই হাসপাতালে ১০ জনের করোনা পজিটিভ।

করোনার যে রূপভেদ এখন দাপাদাপি করছে, ওমিক্রনের সেই উপপ্রজাতি জেএন.১–এর পরবর্তী প্রজন্মের এলএফ.৭ এবং তারও পরবর্তী প্রজন্মের এনবি.১.৮.১ রূপগুলি মারাত্মক রোগ সৃষ্টিতে একেবারেই পটু নয়। তাই অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কেন্দের তরফে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে সাধারণ মানুষকে। মাস্ক পরা, হাত ধোওয়ার অভ্যাস ও ভিড় এড়িয়ে চলার মতো প্রাথমিক সুরক্ষা-বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।


```