Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১ জুলাই থেকে তৎকাল টিকিটে বড় বদল! 'কনফার্মড' তালিকা নিয়েও নতুন ভাবনা রেলের

তৎকাল টিকিট বুকিং নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম।

১ জুলাই থেকে তৎকাল টিকিটে বড় বদল! 'কনফার্মড' তালিকা নিয়েও নতুন ভাবনা রেলের

ফাইল ছবি

শেষ আপডেট: 11 June 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: তৎকাল টিকিট বুকিং (Tatkal Ticket) নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন (Aadhar Authentication) বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও জটমুক্ত করা। ইদানীং এজেন্ট ও এআই-এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। রেলের আশা, এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

নতুন নিয়ম কী বলছে?

রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুক করা যাবে শুধুমাত্র আইআরসিটিসি-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে। সেটাও আধার কার্ড-যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইয়ের পর। এই ওটিপি যাচাইয়ের প্রক্রিয়াটি চালু হবে ১৫ জুলাই থেকে।

এছাড়াও, লাইসেন্সপ্রাপ্ত বুকিং এজেন্টদের জন্য নতুন এক বিধি চালু হচ্ছে। তাঁরা যাত্রীদের আগে বুকিং শুরু করতে পারবেন না। এসি কোচের ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০টা ৩০-র মধ্যে এবং নন এসি কোচের ক্ষেত্রে ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত কোনও এজেন্ট তৎকাল টিকিট কাটতে পারবেন না। ফলে, এই সময় সাধারণ যাত্রীরাই বুকিংয়ের প্রধান সুযোগ পাবেন।

আইআরসিটিসি সূত্রে খবর, বিগত ছ’মাসে এআই ব্যবহার করে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে টিকিট কেটে নেওয়ার চেষ্টা ঠেকাতে ২.৪ কোটিরও বেশি ইউজারকে ব্লক করা হয়েছে। এখনও তদন্ত চলছে আরও ২০ লক্ষ সন্দেহভাজন অ্যাকাউন্টের বিরুদ্ধে।

তৎকাল টিকিটের ক্ষেত্র ছাড়াও রেলের কনফার্মড টিকিটের তালিকা প্রকাশের ক্ষেত্রেও বদল আনছে ভারতীয় রেল। এতদিন টিকিট কনফার্মড হয়েছে কিনা তা জানা যেত ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে। এবার থেকে তা ২৪ ঘণ্টা আগে থেকে জানা যাবে। যদিও এই বিষয়টি কবে থেকে কার্যকর হবে, তা পরিষ্কার করেনি রেল কর্তৃপক্ষ।

বহু যাত্রীদের অভিযোগ ছিল, এই তথ্য ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে পাওয়া গেলে বিকল্প ট্রেনের টিকিট কাটতেও সমস্যা হয়। তাই স্বাভাবিকভাবে রেল এই সিদ্ধান্ত নিলে সব যাত্রীদের সুবিধাই হবে। 


```