Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিদেশি পর্যটক টানতে পারছে না ভারত, আসন্ন মরশুমেও একই হাল হতে পারে দেশে

সরকারি তথ্য বলছে, মহামারির আগে ২০১৯ সালে ভারতে বিদেশি পর্যটকের (Tourists) সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৯৩ হাজার। কিন্তু সেই রেকর্ডের ধারে-কাছেও এখনও পৌঁছতে পারেনি দেশ।

বিদেশি পর্যটক টানতে পারছে না ভারত, আসন্ন মরশুমেও একই হাল হতে পারে দেশে

ভারতের পর্যটন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 September 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: আগামী মরশুমেও বিদেশি পর্যটক (Foreign Tourist) টানতে ব্যর্থ হতে পারে ভারত (India Tourism)। সরকারি তথ্য বলছে, মহামারির আগে ২০১৯ সালে ভারতে বিদেশি পর্যটকের (Tourists) সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৯৩ হাজার। কিন্তু সেই রেকর্ডের ধারে-কাছেও এখনও পৌঁছতে পারেনি দেশ।

ট্রাভেল এজেন্টস ফেডারেশনের সভাপতি অজয় প্রকাশের মতে, শুধু ভূ-রাজনৈতিক অস্থিরতা নয়, আরও নানা কারণে বিদেশি পর্যটক আসা চাপের মধ্যে রয়েছে। তাঁর কথায়, ‘‘প্রি-প্যানডেমিক সময়ের তুলনায় এখনও প্রায় ৮৫% কম বিদেশি পর্যটক আসছেন ভারতে। ভ্রমণশিল্প সবচেয়ে সংবেদনশীল, তা সে যুদ্ধ, রাজনীতি হোক কিংবা মহামারি।’’

প্রকাশের অভিযোগ, মহামারির পর ভারতকে পর্যটন গন্তব্য হিসেবে আগের মতো করে প্রচারই করা হয়নি। বেসরকারি ক্ষেত্র তাদের মতো চেষ্টা করছে, কিন্তু সরকারি স্তরে বড়সড় কোনও উদ্যোগ নেই। তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক বিপণনের বাজেট মাত্র ৩ কোটি টাকা। বিদেশের ভারতীয় দূতাবাসগুলির ঘাড়ে দায়িত্ব চাপানো হয়েছে। অথচ তাদের হাতে পর্যটন প্রচার করার মতো আলাদা সময়ই নেই।’’

পর্যটন ও স্কিল কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপার্সন জ্যোতি সিং মায়ালও একই সুরে বলেছেন, ‘‘এখন শুধু বেসরকারি ক্ষেত্রই প্রচার করছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে আলাদা বাজেট নেই। গোটা দেশকে একসঙ্গে পর্যটনে জোর দিতে হবে।’’

ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সাধারণ সম্পাদক রাজীব মেহরার মতে, ভূ-রাজনৈতিক টানাপড়েন, বিমানের ভাড়া বৃদ্ধি এবং হোটেল খরচ বেড়ে যাওয়ায় ভারত আর ‘বাজেট-ফ্রেন্ডলি’ গন্তব্য নয়। তাঁর কথায়, ‘‘ভারতের থেকে শ্রীলঙ্কা, ভিয়েতনাম, থাইল্যান্ড অনেক সস্তা। তার উপর পরিস্কার-পরিচ্ছন্নতাতেও তারা এগিয়ে।’’

তবে তিনজন শিল্প বিশেষজ্ঞই আশা রেখেছেন, শীতের মরশুমে কিছুটা হলেও পরিস্থিতি ঘুরবে। প্রকাশের মতে, ‘‘চলতি বছর ৯৯ লক্ষ বিদেশি পর্যটক এলে সেটাই বড় সাফল্য হবে।’’ অন্যদিকে মায়ালের আশাবাদ, ‘‘এ বছর অন্তত ১৫-২০% বৃদ্ধি হবে।’’

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের সভাপতি রবি গোসাইনের মতে, দূরদেশ থেকে পর্যটক কম আসলেও আঞ্চলিক দেশগুলি এবং প্রবাসী ভারতীয়দের আগমন কিছুটা ভরসা জোগাতে পারে। তাঁর কথায়, ‘‘থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি কম খরচে পর্যটক আকর্ষণ করছে। ভারত পিছিয়ে পড়ছে।’’

'ফেইথ' (FAITH)-এর মেহরা বলছেন, ‘‘গত বছরের তুলনায় ৫-১০% বৃদ্ধি হতে পারে। তবে এখনও ২০১৯-২০ সালের পর্যায়ে পৌঁছবে না। হয়তো চিনা পর্যটকরা কিছুটা সংখ্যাবৃদ্ধি করবেন।’’

শিল্প মহলের সামগ্রিক পূর্বাভাস, এ মরশুমে বিদেশি পর্যটক সংখ্যা ৯ মিলিয়ন ছুঁতে পারে। তবে এখনও মহামারিপূর্ব অবস্থার অনেক নীচেই থাকবে ভারতীয় পর্যটনশিল্প।


```