ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই (CJI BR Gavai)। বলেন, “আমাদের বিচারব্যবস্থা সংস্কার করার দরকার রয়েছে।

প্রধান বিচারপতি গাভাই
শেষ আপডেট: 12 July 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বিচারব্যবস্থা (Indian Law And Order) ভেঙে পড়েছে। বিচার পেতে দশক পেরিয়ে যায়, নির্দোষ মানুষ বছরের পর বছর হাজতবাস করেন। এই বাস্তবচিত্র তুলে ধরেই শনিবার হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চাঁচাছোলা ভাষায় ভারতীয় বিচারব্যস্থার কড়া সমালোচনা করলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই (CJI BR Gavai)। বলেন, “আমাদের বিচারব্যবস্থা সংস্কার করার দরকার রয়েছে। তবে আমি আশা রাখি, দেশের মানুষ এবং আমাদের তরুণ মেধা এই সংকট মোকাবিলায় সামনের সারিতে থাকবে।”
বিচারপতি গাভাই বলেন, “বিচার পেতে কখনও কখনও কয়েক দশক লেগে যায়। বহু ঘটনায় দেখা গিয়েছে, অভিযুক্ত বছরের পর বছর হাজতে কাটিয়েছেন, পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এমন পরিস্থিতি একবিংশ শতকে মেনে নেওয়া যায় না।”
স্নাতকদের উদ্দেশে বার্তা দিয়ে বিচারপতি বলেন, “বিদেশে পড়তে যাও, কিন্তু চেষ্টা করো স্কলারশিপে যাওয়ার। বাবা-মায় যেন আর্থিক কষ্টে না পড়েন।” একই সঙ্গে তরুণ আইনজীবীদের উদ্দেশে তাঁর অনুরোধ, “মেন্টর খোঁজো ক্ষমতা দেখে নয়, সততা দেখে। সততাই তোমার আসল দিশা।”
সমাবর্তন মঞ্চে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নারসিমহা এবং তেলঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পল।