Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমে রওনা, মঙ্গলে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা, প্রত্যাবর্তনের অধীর অপেক্ষায় ভারত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সরকারিভাবে শনিবার জানিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা Axiom-4 mission-এর চূড়ান্ত পর্বের কাজ শেষ করে ফেলেছেন।

সোমে রওনা, মঙ্গলে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা, প্রত্যাবর্তনের অধীর অপেক্ষায় ভারত

ভারতীয় নভচর শুভাংশু শুক্লা।

শেষ আপডেট: 12 July 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া অনুকূল থাকলে পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন ভারতীয় নভচর শুভাংশু শুক্লা (Group Captain Shubhanshu Shukla)। আগামী ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টের সময়, চার দশক পর দেশের ঐতিহাসিক মহাকাশ অভিযানের স্মৃতি নিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করবেন।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সরকারিভাবে শনিবার জানিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা Axiom-4 mission-এর চূড়ান্ত পর্বের কাজ শেষ করে ফেলেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে স্পেসএক্স ড্রাগন (SpaceX Crew Dragon) মহাকাশযান উঠে বসবেন আগামী ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ। তারপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বেশ কয়েকবার পৃথিবীকে চক্কর দিয়ে এই মহাকাশযান তাঁকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করাবে। আনুমানিক দিনক্ষণ হল- ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টে।

দু-সপ্তাহের এই অভিযানে মহাকাশ গবেষণায় শুক্লা সামনের সারিতে ছিলেন। তিনি ভারতের তরফে সাতটি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। এর মধ্যে ছিল আনুবীক্ষণিক প্রাণী ভারতীয় জল ভাল্লুকের অস্তিত্বরক্ষা ও প্রজনন সংক্রান্ত একটি গবেষণা। মনুষ্য শরীরের উপর পেশিকোষের মহাকাশীয় প্রভাব। নভচরদের পুষ্টির জন্য সেখানে মেথি ও মুগ ডালের বীজ বপন এবং লাইফ সাপোর্টের সঙ্গে সংযুক্ত সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ে গবেষণা সম্পূর্ণ হয়েছে শুক্লার।

বাকি তিনটি গবেষণাও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। ইসরোর মেডিক্যাল টিম গোটা অভিযানে শুভাংশু শুক্লার স্বাস্থ্যের উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে। জানানো হয়েছে, শুক্লা খুবই ভালো ও আনন্দে আছেন। পৃথিবীতে অবতরণের পর প্রায় এক সপ্তাহ শুক্লাকে ফ্লাইট সার্জনদের নজরদারিতে রাখা হবে। এটা নভচরদের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে, সমতলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খানিকটা সময় লাগে।


```