Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৮ ও ৯ মে আনম্যানড গাড়ি দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের, জানাল ভারতীয় সেনা

পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল। 'অপারেশন সিঁদুর' তারই জবাব। সন্ত্রাস দমন করতে এবং অভিযুক্তদের শাস্তি দিতেই 'অপারেশন সিঁদুর'  (Operation Sindoor) অভিযান চালানো হয়। 

৮ ও ৯ মে আনম্যানড গাড়ি দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের, জানাল ভারতীয় সেনা

ভারতীয় সেনার সাংবাদিক সম্মেলন

শেষ আপডেট: 12 May 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাংবাদিক সম্মেলনে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সফলতা তুলে ধরল ভারতীয় সেনা। ভারত যে সন্ত্রাসবাদ সহ্য করবে না, তাও বুঝিয়ে দেওয়া হল। ভারতীয় নৌ সেনা এবং বায়ু সেনার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্পষ্ট করা হল, পাক নাগরিকদের টার্গেট করা হবে না।

পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল। 'অপারেশন সিঁদুর' তারই জবাব। সন্ত্রাস দমন করতে এবং অভিযুক্তদের শাস্তি দিতেই 'অপারেশন সিঁদুর'  (Operation Sindoor) অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, 'অপারেশন সিঁদুরে অন্তত ১০০ জঙ্গি নিকেশ হয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে।' এর মাঝেই পহেলগামে নৃশংস হামলার কিছু চিত্রও তুলে ধরা হয়।

এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, 'ভারত খুব সতর্কভাবে জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করেছিল। বড় ধরনের ক্ষতি হয়, সেইভাবেই হামলা চালিয়েছে বায়ুসেনা। ভাগলপুরের জঙ্গিঘাঁটিতে হামলা করা হয়, মুরিদকে লস্করের ঘাঁটি ছিল, সেখানেও সতর্কভাবেই প্রত্যাঘাত করা হয়েছিল।' উপগ্রহচিত্রের মাধ্যমে অভিযান ব্যখ্যাও করেন তিনি। 

অপারেশন সিঁদুর  (Operation Sindoor) অভিযান নিয়ে এ কে ভারতী আরও জানান, '৭ মে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছিল। এরপর ভারতীয় সেনাঘাঁটিতে হামলার চেষ্টা করে পাকিস্তান। জবাবে লাহোরের এয়ারবেস ধ্বংস করা হয়েছে। সীমান্তের গ্রামে গুরুদ্বারা-সহ একাধিক ধর্মীয় স্থানে হামলা করা হয়েছে। পাকিস্তান বারবার ড্রোন হামলা ব্যর্থ করে দেয় ভারত।' ৮ ও ৯ মে আনম্যানড অর্থাৎ চালকবিহীন গাড়ি দিয়ে হামলার চেষ্টা করে পাকিস্তান, জানাল ভারতীয় সেনা। যদিও সকল হামলাই প্রতিহত করতে সফল হয়েছে সেনাবাহিনী। এদিন তাঁরা পরিষ্কার জানিয়ে দেয়, 'পাক সেনা ছাউনিতে টার্গেট করা হয়েছে। পাকিস্তানের নাগরিকদের কখনও টার্গেট করবে না ভারত।'      

ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও এখনও থামেনি 'অপারেশন সিঁদুর, জানিয়ে দিয়েছে বায়ুসেনা। ভিডিও প্রকাশ করে কড়া বার্তা দিয়েছে  রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন, সীমান্তে পাকিস্তানের যে কোনওরকম ‘দুঃসাহসিকতার’ যোগ্য জবাব দেবে ভারত (India-Pakistan CeaseFire)।

রবিবার প্রধানমন্ত্রীরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এ পি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।


```