Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

BrahMos: ‘ব্রহ্মসের শক্তি যদি চোখে না পড়ে, পাকিস্তানকে জিজ্ঞেস করুন!’ লখনউতে হুঙ্কার যোগীর

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই ব্রহ্মস মিসাইল প্রজেক্টের জন্য ২০০ একর জমি বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই রাজ্যে মিসাইল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

BrahMos: ‘ব্রহ্মসের শক্তি যদি চোখে না পড়ে, পাকিস্তানকে জিজ্ঞেস করুন!’ লখনউতে হুঙ্কার যোগীর

যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 11 May 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে রবিবার 'ব্রহ্মস' ক্ষেপনাস্ত্রর নতুন ইউনিটের উদ্বোধন হল লনউয়ে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরে ব্রহ্মস নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়ে দিলেন 'অপারেশন সিঁদুরে' এই মিসাইলের ব্যবহার হয়েছে। এর ক্ষমতা সম্পর্কে জানতে হলে পাকিস্তানকে জিজ্ঞাসা করার পরামর্শ দিলেন তিনি।  

বললেন, 'অপারেশন সিঁদুরে ব্রহ্মস মিসাইলের শক্তি পুরো দুনিয়া দেখেছে। কারও যদি সেটা চোখে না পড়ে, পাকিস্তানের কাছে জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয়ই বলবে এর প্রভাব ঠিক কতটা।' সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য করতে গিয়ে যোগীর দাবি, সন্ত্রাসবাদের স্বভাব কুকুরের বেঁকে থাকা লেজের মতো—সোজা হয় না। তাই তার উত্তরও দিতে হয় একই ভাষায়।

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই ব্রহ্মস মিসাইল প্রজেক্টের জন্য ২০০ একর জমি বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই রাজ্যে মিসাইল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বা বাকি কেন্দ্রীয় মন্ত্রীদের সুরে সুর মিলিয়ে যোগীও সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দেন। জানান, এখন থেকে সন্ত্রাসবাদ কোনও সাধারণ অপরাধ নয় বরং তা যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। বলেন, 'এই দুর্বৃত্তদের মূলোচ্ছেদ করতে হলে সবাইকে একজোট হয়ে মোদীজির নেতৃত্বে একসঙ্গে লড়তে হবে।'

প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুর' চালানো হয়েছিল ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে। সেই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর পরই ভারত সরাসরি জইশ-ই-মহম্মদ (JeM) এবং লস্কর-ই-তইবা (LeT)-র পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।

সূত্রের খবর, অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমান করে স্ক্যাল্প ক্রুজ মিসাইল এবং হ্যামার প্রিসিশন-গাইডেড মিউনিশন ব্যবহার করে আকাশপথে হামলা চালিয়েছে।

এই আবহে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।


```