Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাফাল, মিগ-২৯, সুখোই ৩০-এর শক্তি প্রদর্শন! 'সিঁদুর ফর্মেশন' নজর কাড়ল প্রজাতন্ত্র দিবসে

এই ফ্লাইপাস্টে অংশ নেয় মোট ২৯টি বায়ুসেনা বিমান - যার মধ্যে ছিল ১৬টি ফাইটার জেট, চারটি পরিবহণ বিমান এবং ন'টি হেলিকপ্টার। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়গুলির মধ্যে এই আকাশ প্রদর্শনী বরাবরের মতোই বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

রাফাল, মিগ-২৯, সুখোই ৩০-এর শক্তি প্রদর্শন! 'সিঁদুর ফর্মেশন' নজর কাড়ল প্রজাতন্ত্র দিবসে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 January 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কর্তব্য পথের (Delhi Kartavya Path) আকাশ সোমবার ছিল সম্পূর্ণ আলাদা রঙে রাঙানো। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) কুচকাওয়াজে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমানগুলির রুদ্ধশ্বাস কেরামতি দর্শকদের সামনে তুলে ধরল দেশের আকাশশক্তির সম্পূর্ণ ঝলক।

এই ফ্লাইপাস্টে অংশ নেয় মোট ২৯টি বায়ুসেনা বিমান - যার মধ্যে ছিল ১৬টি ফাইটার জেট, চারটি পরিবহণ বিমান এবং ন'টি হেলিকপ্টার। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়গুলির মধ্যে এই আকাশ প্রদর্শনী বরাবরের মতোই বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

আকাশে একের পর এক ভেসে ওঠে রাফাল (Rafale), সু-৩০ এমকেআই (Sukhoi 30), মিগ-২৯ (MIG 29) ও জাগুয়ারের মতো আধুনিক যুদ্ধবিমান। পাশাপাশি দেখা যায় সি-১৩০ এবং সি-২৯৫ পরিবহণ বিমান। বিশেষ আকর্ষণ হিসেবে ফ্লাইপাস্টে অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর পি-৮আই সামুদ্রিক নজরদারি বিমানও। এই সমস্ত বিমান বিভিন্ন গঠনে উড়ে শক্তি ও সমন্বয়ের বার্তা দেয় - আরজন, বজরং, বরুণ এবং বিজয় ফর্মেশন ছিল তার উল্লেখযোগ্য উদাহরণ।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল ‘স্পিয়ারহেড’ ফর্মেশন, যা পরিচিত ‘সিঁদুর ফর্মেশন’ (Sindoor Formation) নামে। এই বিশেষ ফর্মেশনে ছিল দুটি রাফাল, দুটি মিগ-২৯, দুটি সু-৩০ এবং একটি জাগুয়ার। বায়ুসেনার এই উড়ান উৎসর্গ করা হয় ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) স্মৃতিতে। গত বছরের মে মাসে জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার (Pahalgam Attack) পর জঙ্গি দমনে এই অভিযান চালানো হয়েছিল।

‘প্রহার’ ফর্মেশনের সময় আকাশে দেখা যায় ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, যার সঙ্গে উড়ছিল ‘অপারেশন সিঁদুর’-এর পতাকা। এছাড়াও ছয়টি রাফাল নিয়ে গঠিত ‘বজরং’ ফরমেশন নজর কেড়ে নেয় - যা অত্যন্ত নিখুঁত ও উচ্চমানের বায়ু প্রদর্শনের প্রতীক।

ফ্লাইপাস্টের অংশ হিসেবে বায়ুসেনার বিমানগুলি ‘ভিক’ ফর্মেশন, ‘ত্রিশূল’ ফর্মেশন এবং ‘ভার্টিক্যাল চার্লি’ ম্যানুভারও প্রদর্শন করে, যা পেশাদারিত্ব ও প্রশিক্ষণের উৎকর্ষ তুলে ধরে।

মাটিতে উপস্থিত বায়ুসেনার কন্টিনজেন্টে ছিলেন চারজন অফিসার ও ১৪৪ জন বিমানসেনা। এই কন্টিনজেন্টের নেতৃত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার জগদেশ কুমার। তাঁর সঙ্গে সুপারনিউমেরারি অফিসার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার নিকিতা চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট প্রখর চন্দ্রকর এবং ফ্লাইট লেফটেন্যান্ট দিনেশ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে কর্তব্য পথে আয়োজিত এই মহাকুচকাওয়াজে ভারতের সামরিক ও সাংস্কৃতিক শক্তির এক অনন্য ছবি ধরা পড়ে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, শীর্ষ সামরিক কর্তারা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ - এই ভাবনাকে সামনে রেখে প্রায় ১০০ জন শিল্পীর অংশগ্রহণে শুরু হয় কুচকাওয়াজ। সঙ্গীত, নৃত্য ও রঙিন উপস্থাপনায় ফুটে ওঠে ভারতের বহুমুখী সংস্কৃতি ও অটুট ঐক্যের বার্তা।


```