Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইউনুস, তৌহিদ নীরব, ভারতের প্রজাতন্ত্র দিবসে ২২ ভারতীয় ভাষায় শুভেচ্ছা জানালেন ঢাকার দূত

ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে (77th Republic Day) ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার (Bangladesh High Commission) রিয়াজ হামিদুল্লাহ (M. Riaz Hamidullah)। তিনি ২২টি স্বীকৃত ভারতীয় ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতবাসীকে।

ইউনুস, তৌহিদ নীরব, ভারতের প্রজাতন্ত্র দিবসে ২২ ভারতীয় ভাষায় শুভেচ্ছা জানালেন ঢাকার দূত

শেষ আপডেট: 26 January 2026 11:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে (77th Republic Day) ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার (Bangladesh High Commission) রিয়াজ হামিদুল্লাহ (M. Riaz Hamidullah)। তিনি ২২টি স্বীকৃত ভারতীয় ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতবাসীকে।

তবে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস (Muhammad Yunus) এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন (Md.Touhid Hossain) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে কোন শুভেচ্ছা বার্তা পাঠাননি। রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশন অফিসে আয়োজিত অনুষ্ঠানে অবশ্য ইউনুস সরকারের উপদেষ্টা মহম্মদ ফউজুল কবীর খান উপস্থিত ছিলেন। ‌

সেই অনুষ্ঠানে স্বাগত ভাষণে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত চায় বাংলাদেশ হোক সমৃদ্ধ প্রগতিশীল স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক।‌ ওই অনুষ্ঠানে বিএনপি (BNP) এবং জামায়াতে ইসলামীর (Jamaat Ishlami) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‌তাৎপর্যপূর্ণ হলো বহুদিন পর জামায়াতে ইসলামী (Jamaat Ishlami) ভারতের প্রজাতন্ত্র দিবস (Rebublic Day) উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছে।

শেখ হাসিনা (Sheikh Hasina) প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন। শুভেচ্ছা বার্তা পাঠাতেন বাংলাদেশের রাষ্ট্রপতিও। ‌রাষ্ট্রপতির ক্ষেত্রে যদিও সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার। মনে করা হচ্ছে অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে ভারতের রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা প্রেরণের অনুমতি দেয়নি।‌ মনে করা হচ্ছে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের চলমান অস্থিরতার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্ব প্রজাতন্ত্র দিবসের মতো ভারতের জাতীয় দিবসে শুভেচ্ছা বার্তা দেয়নি। ‌রবিবারই ঢাকার তরফে জোরালো আপত্তি তোলা হয় গত শনিবার শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিক সমাবেশে ভাষণ দেওয়ায়। বাংলাদেশ সরকারের বক্তব্য শেখ হাসিনার ভাষণ ছিল উস্কানিমূলক এবং তা নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রীকে ভারত সরকার ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ মনে পড়ছে এর ফলে দু'দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে।

এই কূটনৈতিক বিবাদকে পাশ কাটিয়ে দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই দু'দেশের জনসাধারণের মধ্যে সম্পর্ক স্থাপনে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও তিনি একই পথ অনুসরণ করলেন ২২টি ভারতীয় ভাষায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। সমাজ মাধ্যমে অনেকেই তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন।


```