Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মানবিক বিপর্যয়ের আশঙ্কা! 'বহু পরিবার বিপদে পড়বে', H-1B ভিসা নিয়ে আমেরিকাকে সতর্ক করল ভারত

২১ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। অনেকেই একে ইতিমধ্যেই ‘ভিসা ওয়াল’ নাম দিয়েছেন। কারণ, এই নিয়মে ভারত ও আমেরিকার মধ্যে দক্ষ কর্মীদের যাতায়াত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানবিক বিপর্যয়ের আশঙ্কা! 'বহু পরিবার বিপদে পড়বে', H-1B ভিসা নিয়ে আমেরিকাকে সতর্ক করল ভারত

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 September 2025 01:08

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় কাজ করতে যাওয়া ভারতীয়দের কার্যত চিন্তায় ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, H-1B ভিসা নিয়ে আমেরিকায় ঢুকতে চাইলে আগে ১ লক্ষ ডলার ফি (ভারতীয় অঙ্কে ৯০ লক্ষ টাকা) দিতে হবে। টাকা না দিলে ভিসা দেওয়া হবে না, দেশে প্রবেশও বন্ধ হবে। এই ঘোষণার পর থেকেই দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় পরিবারগুলি।

ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, 'এই নিয়ম ভারতীয় পরিবারগুলোর জন্য বড় সমস্যার কারণ হতে পারে।' তারা আরও জানিয়েছে, 'ভারত সরকার বিষয়টি নজরে রেখেছে এবং সব দিক খতিয়ে দেখছে। ভারতীয় শিল্প ক্ষেত্রের সঙ্গে আলোচনাও চলছে।'

বিদেশমন্ত্রকের কথায়, 'দুই দেশের মধ্যে দক্ষ কর্মীদের যাতায়াত প্রযুক্তি, উদ্ভাবন, ব্যবসা আর অর্থনীতিতে বড় অবদান রাখে। নীতিনির্ধারকরা আশা করি এসব দিক মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন।' 'নতুন নিয়মের কারণে অনেক ভারতীয় পরিবার ভুগতে পারে। সরকারের আশা, মার্কিন কর্তৃপক্ষ যেন এসব সমস্যার সমাধান করে।', এই বিষয়েও সতর্ক করে দিয়েছে বিদেশমন্ত্রক।

আগামিকাল, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। অনেকেই একে ইতিমধ্যেই ‘ভিসা ওয়াল’ নাম দিয়েছেন। কারণ, এই নিয়মে ভারত ও আমেরিকার মধ্যে দক্ষ কর্মীদের যাতায়াত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যাঁরা ইতিমধ্যেই আমেরিকায় (America) আছেন, তাঁরা সরাসরি প্রভাবিত হবেন না। কিন্তু যাঁরা বিদেশে থেকে ফিরবেন, তাঁদের আবার নতুন ফি দিয়ে ঢুকতে হবে। হঠাৎ এত কড়াকড়ির নেপথ্যে ট্রাম্পের মূল লক্ষ্য, মার্কিন নাগরিকদের জন্য চাকরির দরজা খুলে দেওয়া—এমনটাই মত ওয়াশিংটনের রাজনৈতিক মহলের।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টের নয়া সিদ্ধান্তে চাপে ভারতীয় আইটি সংস্থাগুলি (Indian IT Company)। কারণ, H-1B ভিসার ক্ষেত্রে বরাবরই সবচেয়ে বড় অংশীদার ভারত। শুধু গত বছরেই মোট ভিসাধারীদের ৭১ শতাংশ ছিলেন ভারতীয়রা। মাইক্রোসফট, অ্যামাজন, মেটা-সহ একাধিক মার্কিন টেক জায়ান্টের হাজার হাজার ভারতীয় কর্মী রয়েছেন এই ভিসায়। ফলে নতুন ফি কাঠামোয় সবচেয়ে বড় ধাক্কা ভারতীয়দেরই লাগবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

কেবল ভিসাই (H-1B Visa) নয়, মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াতেও কড়াকড়ি শুরু হয়েছে। আগামী অক্টোবর থেকে নাগরিকত্ব পরীক্ষায় প্রশ্ন বাড়বে।আবেদনকারীদের অন্তত ২০টির মধ্যে ১২টি প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে। পাশাপাশি, USCIS বাড়াচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক—‘নৈতিক চরিত্র’ ও স্থানীয় সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হচ্ছে।


```