Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

মেক্সিকোর ৫০% শুল্ক-চাপে চুপ নেই দিল্লি! আলোচনায় সমাধান চাইলেও পাল্টা পদক্ষেপের প্রস্তুতি চলছে

নতুন শুল্ক নীতি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। মূলত দেশীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেক্সিকোর দাবি।

মেক্সিকোর ৫০% শুল্ক-চাপে চুপ নেই দিল্লি! আলোচনায় সমাধান চাইলেও পাল্টা পদক্ষেপের প্রস্তুতি চলছে

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 22:03

দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকোর একতরফা শুল্ক সিদ্ধান্ত ঘিরে ভারত–মেক্সিকো বাণিজ্য সম্পর্কে (India-Mexico Trade Relation) নতুন করে টানাপড়েন শুরু হয়েছে। ভারতের বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো (Mexico)। এই সিদ্ধান্তের পর দিল্লিও (Delhi on Mexico Tarrif) স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাণিজ্যের স্বার্থে প্রয়োজন হলে 'উপযুক্ত ব্যবস্থা' নিতে পিছপা হবে না। শনিবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক এই বার্তা দেন।

সরকারি সূত্রে খবর, ভারত এখনও আলোচনার পথেই সমাধান চাইছে। তবে একই সঙ্গে দেশের ব্যবসায়িক স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে (India-Mexico Trade Relation)। ওই আধিকারিক বলেন, “ভারত গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চালাবে। কিন্তু প্রয়োজন হলে ভারতীয় রফতানিকারকদের স্বার্থ রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অধিকারও ভারতের আছে।"

আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শুল্কবৃদ্ধির সিদ্ধান্তের শুরু থেকেই মেক্সিকোর সঙ্গে আলোচনা চাইছিল ভারত। এছাড়া, এদেশের বাণিজ্য মন্ত্রক মেক্সিকোর অর্থ মন্ত্রকের সঙ্গে নিয়মিত আলোচনায় রয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য বিধি মেনে দুই দেশের পক্ষেই লাভজনক কোনও সমাধান বের করা যায়।

এই প্রসঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে (India-Mexico Trade Relation)। ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং মেক্সিকোর উপ-অর্থমন্ত্রী লুইস রোসেন্ডোর মধ্যে একাধিক বিষয়কে সামনে রেখে আলোচনা হয়। সরকার জানিয়েছে, এই বৈঠকের পর আরও কয়েক দফা আলোচনা হতে পারে।

এই নতুন শুল্ক নীতি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। মূলত দেশীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেক্সিকোর দাবি। যদিও এর নেপথ্যে ট্রাম্পের (Donald Trump) ইন্ধন বা ট্রাম্পকে খুশি করার চেষ্টার মতো রাজনৈতিক পদক্ষেপ থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।

মেক্সিকোর সংবাদমাধ্যম -এর রিপোর্ট অনুযায়ী, যে সব পণ্যের উপর শুল্ক চাপানো হয়েছে, তার মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থলির সামগ্রী, খেলনা, বস্ত্র, আসবাব, জুতো, চামড়ার জিনিস, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেলার, কাচ, সাবান, সুগন্ধি এবং প্রসাধনী।

যে দেশগুলির সঙ্গে মেক্সিকোর কোনও বাণিজ্য চুক্তি নেই, তারাই এই শুল্কের প্রভাবের মধ্যে পড়বে। সেই তালিকায় ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার নাম রয়েছে।

ভারতের ওপর কী প্রভাব পড়বে?

মেক্সিকো (Mexico) ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রফতানি বাজার। ফলে সবচেয়ে বড় ধাক্কা আসছে ভারতীয় অটোমোবাইল শিল্পে। ফোকসওয়াগেন (Volkswagen), হুন্দাই (Hyundai), নিসান (Nissan) এবং মারুতি সুজুকির ( Maruti Suzuki)—মতো বড় সংস্থাগুলোর প্রায় ৯ হাজার কোটি টাকা মূল্যের গাড়ি রফতানিতে সরাসরি প্রভাব পড়তে পারে। আগে গাড়ির ওপর শুল্ক ছিল ২০%, তা বাড়িয়ে ৫০% করা হয়েছে।


```