Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও মজবুত ভারত-আমেরিকা সম্পর্ক, জানাল বিদেশ মন্ত্রক

আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariff) চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক। 

ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও মজবুত ভারত-আমেরিকা সম্পর্ক, জানাল বিদেশ মন্ত্রক

শেষ আপডেট: 1 August 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariff) চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক। জানাল, নানা রূপান্তর ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও দুই দেশের কৌশলগত সম্পর্ক রয়ে গিয়েছে অটুট।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এটি গড়ে উঠেছে অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সংযোগের উপর ভিত্তি করে।"

তিনি আরও বলেন, “এই অংশীদারিত্ব বহু রকম পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। আমরা দুই দেশের প্রতিশ্রুত বিষয়গুলিকে সামনে রেখেই এগোচ্ছি এবং আত্মবিশ্বাসী যে এই সম্পর্ক আরও এগোবে।”

জয়সওয়াল এদিন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, “আমেরিকার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক বিগত কয়েক বছরে দৃঢ় হয়েছে এবং এই অংশীদারিত্ব আগামী দিনে আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘India-U.S. COMPACT for the 21st century’-র মাধ্যমে এই পথ প্রশস্ত হচ্ছে।”

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ১ অগস্ট থেকে আমেরিকা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাবে। তাঁর অভিযোগ, ভারতের ‘উচ্চ শুল্কনীতি’, ‘অনাবশ্যক বাণিজ্যিক বাধা’ এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতাই এই সিদ্ধান্তের কারণ। ট্রাম্প আরও জানিয়েছেন, এই শুল্কের পাশাপাশি অতিরিক্ত আরেকটি অজানা শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এই ঘোষণা সত্ত্বেও, ভারতীয় প্রশাসনের শীর্ষ সূত্র জানিয়েছে, কৃষি এবং দুগ্ধজাত পণ্য-সহ সংবেদনশীল খাতে কোনও ছাড় দেওয়ার প্রশ্নই নেই। এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোনও চাপে আমরা নত হব না— সরকার এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট।”

সূত্র আরও জানিয়েছে, মার্কিন শুল্কের প্রভাব ভারতীয় বাজারে খুব একটা বড়সড় নয় এবং তা মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি জেনেটিক্যালি মডিফায়েড ফসল আমদানির বিষয়েও আপসের কোনও সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে দুই দেশ সম্পর্ক দৃঢ় রাখতে চায়— এই বার্তাই দিল সাউথ ব্লক।


```