প্রথম পর্যায়ে আট হাজার ৩০০ কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করবে ভারত (India)। সব মিলিয়ে শুুধু তেজসের জন্যই ৬২ হাজার কোটির যন্ত্রাংশ আমদানির ছড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আমেরিকার থেকে বিপুুল যুদ্ধাস্ত্র কিনছে ভারত
শেষ আপডেট: 27 August 2025 08:53
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, 'মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না!' শুল্ক নিয়ে বিবাদ চরমে উঠলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষার বিকল্পগুলি উন্মুক্ত রাখছে ভারত (US-India)। বুধবার থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করবে আমেরিকা। তা বাণিজ্য ক্ষেক্ষেত্রে দু দেশের সম্পর্ক তলানিতে ঠেকলেও সামরিক সহযোগিতার দরজা সম্পূর্ণ উন্মুক্ত থাকছে। বুধবারই ভারতের নিজস্ব যুদ্ধ বিমান তেজসের জন্য যন্ত্রাংশ সরবরাহের প্রথম দফার চুক্তি কার্যকর করা হবে (India US set to seal Tejas jet engine deal)।
প্রথম পর্যায়ে আট হাজার ৩০০ কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করবে ভারত (India)। সব মিলিয়ে শুুধু তেজসের জন্যই ৬২ হাজার কোটির যন্ত্রাংশ আমদানির ছড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন মন্ত্রিসভার এই সংক্রান্ত কমিটি প্রতিরক্ষা মন্ত্রকের প্রস্তাবে সায় দিয়েছে্। মোদ্দা কথা সামরিক বোঝাপড়ার মধ্যে শুল্ক বিবাদকে টানছে না ভারত।
কূটনৈতিক মহলের খবর, এই ব্যাপারে কিছু বাধ্যবাকতাও আছে। প্রধানমন্ত্রী মোদীর সর্বশেষ মার্কিন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তাঁর একান্ত বৈঠকে আরও যুদ্ধাস্ত্র কেনার বিষয়ে কথা হয়েছিল। ট্রাম্প বলেছিলেন, তাঁরা চান ভারত আরও বেশি পরিমাণে যুদ্ধের সামগ্রী কিনুক।
বেঙ্গালুরুতে (Bengaluru) অবস্থিত হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালকো প্রতিরক্ষা মন্ত্রক ১৮০টি তেজস যুদ্ধ বিমান তৈরির বরাত দিয়েছে। ওই বিমান তৈরির জন্য মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের কাছ থেকে এফ-৪০৪ ইঞ্জিন কেনার কথা ভারতের।
হ্যালের পরিকল্পনা হল, ২০২৯-৩০ এর মধ্যে ৮৩টি তেজস ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া। বাকি ৯৭টি তারা সরবরাহ করবে ২০৩৩-৩৪ সালের মধ্যে। দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসা মিগ ২১ বিমাবকে বিদায় জানাতে ২০০৩ সাল থেকে ভারত অনেকটাই নিজস্ব প্রযুক্তিতে তেজস বিমান তৈরি করছে।