Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরবদুনিয়ায় সংঘাত অব্যাহত! ঘুরপথে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান চালু করল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

প্রচুর ভারতীয় বিভিন্ন দেশে আটকে পড়েছেন। ভারতেও আটকে রয়েছেন অনেক বিদেশি যাত্রী। এই পরিস্থিতিতে দু’টি ভারতীয় বিমান সংস্থা- ইন্ডিগো (IndiGo) ও এয়ার ইন্ডিয়া (Air India) স্বস্তির খবর দিল।

আরবদুনিয়ায় সংঘাত অব্যাহত! ঘুরপথে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান চালু করল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 March 2026 14:05

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় উত্তেজনা (Middle East Tension) চরমে। একদিকে সৌদি আরব (Saudi Arabia), কুয়েত (Kuwait), সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates), কাতারের (Qatar) মতো উপসাগরীয় দেশগুলতে ইরানের লাগাতার হামলা, অন্যদিকে আমেরিকা-ইজরায়েলের তেহরানে (US Israel Strikes on Tehran) আঘাত, সব মিলিয়ে গোটা অঞ্চলের আকাশপথ অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবায় (International Flight Service)। প্রচুর ভারতীয় বিভিন্ন দেশে আটকে পড়েছেন। ভারতেও আটকে রয়েছেন অনেক বিদেশি যাত্রী। এই পরিস্থিতিতে দু’টি ভারতীয় বিমান সংস্থা- ইন্ডিগো (IndiGo) ও এয়ার ইন্ডিয়া (Air India) স্বস্তির খবর দিল।

বুধবার থেকে দুবাই, আবুধাবি, শারজাহ-সহ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি জায়গায় বিশেষ ফ্লাইট চালু করার ঘোষণা করা হয়েছে।

কতগুলি বিশেষ বিমান?

সরকারের পরিকল্পনা অনুযায়ী,

  • এয়ার ইন্ডিয়া (Air India) ৫৮টি বিশেষ ফ্লাইট চালাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে।
  • ইন্ডিগো (IndiGo) পরিচালনা করবে পশ্চিম এশিয়ার ৮টি গন্তব্যে বিশেষ বিমান।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের নিরাপদে আনার জন্য ভারতীয় সংস্থাগুলির পরিষেবা ক্ষমতা বাড়ানো হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার রুট পরিকল্পনা

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি ও মুম্বই থেকে জেদ্দা পর্যন্ত একটি রাউন্ড ট্রিপ চালানো হবে। মাস্কাটেও নির্ধারিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত। সংস্থাটি বলেছে, সব বিশেষ ফ্লাইট ভারত ও সংশ্লিষ্ট বিদেশি দেশের অনুমতি নিয়েই চালানো হচ্ছে। আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় প্রতিটি উড়ানের আগে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ঘুরপথে পরিষেবা দেওয়া হবে। 

অন্যদিকে, ইন্ডিগো জানিয়েছে, পশ্চিম এশিয়ার আটটি রুটে, এবং ইউরোপের একটি নির্বাচিত রুটে বিশেষ বিমান চালানো হবে।

২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ, আকাশপথে বড় ধাক্কা

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরানের (Iran) সঙ্গে আমেরিকা (United States) এবং ইজরায়েলের (Israel) সামরিক সংঘাত। তারপর থেকেই উপসাগরীয় আকাশসীমার বড় অংশ বন্ধ। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, অনেক দেশে বিমান পরিষেবা প্রায় স্থগিত হওয়ায় যাত্রীদের উপর ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। এই অবস্থায় ভারতীয় যাত্রীদের ফেরাতে বিশেষ বিমান চালু করা হল।

বিমানভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

সংঘাতের মাঝে, মঙ্গলবার এয়ার ইন্ডিয়া (Air India) আরও একটি ঘোষণা করেছে, ১২ মার্চ থেকে সব অভ্যন্তরীণ ফ্লাইটে ৩৯৯ টাকা সারচার্জ বসবে। আন্তর্জাতিক রুটগুলিতেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সংস্থার দাবি, জ্বালানি-সঙ্কট ও রুট পরিবর্তনের প্রয়োজনীয়তার জন্য এই সিদ্ধান্ত বাধ্যতামূলক।


```