Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভাঙা হল বিষ্ণু মূর্তি! ভক্তদের কথা মনে করিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের

বক্তব্য অনুযায়ী, সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় অবস্থিত ওই মূর্তিটি সাম্প্রতিক কালে নির্মিত হলেও, হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীরা এই অঞ্চলে গভীরভাবে শ্রদ্ধেয় এবং দুই দেশের যৌথ সভ্যতাগত ঐতিহ্যের অংশ।

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভাঙা হল বিষ্ণু মূর্তি! ভক্তদের কথা মনে করিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 December 2025 09:04

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে (Thailand-Combodia Border) বিষ্ণুর একটি মূর্তি ভাঙার (Vishnu Statue) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিল ভারত (India)। বুধবার বিদেশ মন্ত্রক (MEA) জানায়, এ ধরনের ‘অসম্মানজনক কাজ’ বিশ্বজুড়ে অগণিত ভক্তের অনুভূতিতে আঘাত করেছে।

বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় অবস্থিত ওই মূর্তিটি সাম্প্রতিক কালে নির্মিত হলেও, হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীরা এই অঞ্চলে গভীরভাবে শ্রদ্ধেয় এবং দুই দেশের যৌথ সভ্যতাগত ঐতিহ্যের অংশ। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, সীমান্ত বিরোধ থাকলেও ধর্মীয় প্রতীক ধ্বংস কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাতের (Thailand-Combodia Clash) প্রেক্ষিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভারত দু’পক্ষকেই আলোচনায় ফিরে আসার এবং কূটনৈতিক পথে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রাণহানি, সম্পত্তি ও ঐতিহ্যগত নিদর্শনের ক্ষয়ক্ষতি এড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, ২০১৪ সালে নির্মিত বিষ্ণু মূর্তিটি (Vishnu Statue) থাই সেনার ইঞ্জিনিয়ারিং ইউনিট বুলডোজার ব্যবহার করে ভেঙে ফেলে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত থাইল্যান্ডের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এর আগেই কম্বোডিয়া এই ঘটনার নিন্দা করে জানায়, মূর্তিটি তাদের ভূখণ্ডের মধ্যেই ছিল। প্রেহ ভিহিয়ার প্রদেশের সীমান্ত এলাকার এক সরকারি মুখপাত্র সংবাদসংস্থাকে জানান, বিতর্কিত অ্যান সেস এলাকায় মূর্তিটির নির্মাণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও, চলতি মাসে ফের সংঘর্ষ জড়িয়েছে দু'পক্ষ।


```