Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়ার হারের জন্য ইন্দিরা গান্ধী দায়ী! যুক্তি দিলেন বিজেপির বিশ্বশর্মা

বিসিসিআইয়ের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়ার হারের জন্য ইন্দিরা গান্ধী দায়ী! যুক্তি দিলেন বিজেপির বিশ্বশর্মা

শেষ আপডেট: 23 November 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর থেকেই শুরু হয়েছে একে অপরকে দোষারোপের পালা। আর সেই দোষারোপ ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা। ফাইনাল হারের একদিন পরে ভরা জনসভায় দাঁড়িয়ে নাম না করেই দেশের প্রধানমন্ত্রীকে ‘পনৌতি’ বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সেদিন ভারতের হারের জন্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

উত্তর-পূর্বের এই বিজেপি নেতার দাবি, “গত রবিবার আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এর পিছনে সবথেকে বড় কারণ হল সেদিন ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল। আমরা কেন এমন অপ্রত্যাশিতভাবে ম্যাচ হেরেছি সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম, ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল। কোহলিরা ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপ ফাইনাল খেললেন। আর সে কারণেই ভারত বিশ্বকাপ জিততে ব্যর্থ হল।”

এখানেই থামেননি হিমন্ত বিশ্বশর্মা। কটাক্ষের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে তিনি বলেন, “বিসিসিআইয়ের কাছে আমার একটা অনুরোধ আছে। যেদিন গান্ধী পরিবারের কোনও সদস্যদের জন্মদিন থাকবে, অনুগ্রহ করে সেই দিনে ভারতের কোনও খেলা রাখবেন না। আমি বিশ্বকাপ ফাইনাল থেকে এই শিক্ষাটা পেলাম।” বিজেপি নেতার মুখে এমন কথা শুনে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে, হিমন্ত রাহুল গান্ধীর সেদিনের ‘পনৌতি’ মন্তব্যের পাল্টা দিলেন।

এদিকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঙ্গলবার ‘পনৌতি’ বলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। মঙ্গলবার রাজস্থানে প্রচারে গিয়েছিলেন রাহুল। সেখানে বক্তৃতা দিতে গিয়ে রাহুল বলেন, “পনৌতি… পনৌতি… বিশ্বকাপে আমাদের ছেলেরা ভালই খেলছিল। পনৌতি গিয়ে হারিয়ে দিল। দেশের মানুষ ব্যাপারটা জানে।” সেই সঙ্গে মোদীকে পকেটমার বলেও খোঁচা দিয়েছেন। রাহুলের এহেন ব্যক্তিগত আক্রমণ নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।


```