Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গালফের দেশগুলিতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্র, ভারতীয়দের নিয়ে ফিরবে কলকাতা, মুম্বই, দিল্লিতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের সামরিক হামলার (Iran-Israel-US Conflicts) পর দেশের ভিতরে কোনও ধরনের উস্কানি বা হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই নির্দেশ। 

গালফের দেশগুলিতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্র, ভারতীয়দের নিয়ে ফিরবে কলকাতা, মুম্বই, দিল্লিতে

আরব দুনিয়ায় উত্তেজনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 March 2026 09:34

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় বাড়তে থাকা উত্তেজনা (Iran-Israel Tension) ও সংঘাতের মধ্যে গালফ অঞ্চলে (Gulf region) আটকে পড়া ভারতীয়দের (stranded Indian nationals) দেশে ফেরাতে সবরকম ব্যবস্থা করছে কেন্দ্র। পরিবর্তিত আকাশপথ পরিস্থিতি নজরে রেখে ভারত সরকার গালফে থাকা ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যও তাদের বাসিন্দাদের সাহায্যে সক্রিয় ভূমিকা নিয়েছে।

আরবদুনিয়ায় সংঘাত-পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার জেদ্দা থেকে ভারতের বিভিন্ন শহরে মোট ১০টি বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে (India Ready to Evacuate Citizens Stuck in Middle East), যেগুলি ভারতীয়দের উদ্ধার করে নিয়ে দেশে ফিরবে।

আকাশপথের পরিস্থিতি অনুকূল থাকলে এবং প্রয়োজনীয় অনুমতি মিললেই এই ফ্লাইটগুলি উড়বে (IndiGo special flights Jeddah)। যাত্রীদের সহায়তার জন্য জেদ্দায় ভারতের কনস্যুলেটের সঙ্গে কোম্পানি যোগাযোগ করছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi) বলেন, গালফ অঞ্চলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, সংশ্লিষ্ট দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে, যাতে যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানো যায়।

তাঁর কথায়, “যেখানে যেখানে ভারতীয়রা বিপদে পড়েছে, কেন্দ্র সবসময়ই তাদের নিরাপদে ফিরিয়ে এনেছে। ইউক্রেন (Ukraine) থেকেও আমরা নিজের নাগরিকদের ফিরিয়ে এনেছিলাম। ভারতীয়দের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার।”

রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র (India PM Narendra Modi) নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) বৈঠক করেন। সেখানে গালফ দেশগুলিতে (Gulf Country) থাকা বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সব দফতরকে ভারতীয়দের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের সামরিক হামলার (Iran-Israel-US Conflicts) পর দেশের ভিতরে কোনও ধরনের উস্কানি বা হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই নির্দেশ। মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, ‘প্রো–ইরান উগ্রপন্থী প্রচারকরা’ উত্তেজক মন্তব্য করতে পারে, এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। রাজ্যগুলিকে সামাজিক মাধ্যমেও বাড়তি নজর রাখতে বলা হয়েছে।

তাছাড়া আমেরিকা ও ইসরায়েলের কনস্যুলেট, দূতাবাস এবং সংশ্লিষ্ট অন্য কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।


```