Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ নয়াদিল্লির, চালু করল হেল্পলাইন নম্বর, যুদ্ধ কি অনিবার্য?

ইরানের ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমে পরিস্থিতির আপডেট নজরে রাখতে হবে।

ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ নয়াদিল্লির, চালু করল হেল্পলাইন নম্বর, যুদ্ধ কি অনিবার্য?

দূতাবাস নাগরিকদের নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র-সহ সমস্ত ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে বলেছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 February 2026 14:29

দ্য ওয়াল ব্যুরো: ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল নয়াদিল্লি। একই সঙ্গে জানুয়ারি মাসে জারি করা আগের সতর্কবার্তাও ফের জারি করেছে দিল্লির সরকার। ইরানের ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমে পরিস্থিতির আপডেট নজরে রাখতে হবে।

দূতাবাস নাগরিকদের নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র-সহ সমস্ত ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে বলেছে। প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে। এজন্য একাধিক সহায়তা নম্বর চালু করা হয়েছে।

মোবাইল নম্বর:
+৯৮৯১২৮১০৯১১৫
+৯৮৯১২৮১০৯১০৯
+৯৮৯১২৮১০৯১০২
+৯৮৯৯৩২১৭৯৩৫৯

এছাড়া ভারতীয় নাগরিকদের দূতাবাসের নিবন্ধন পোর্টালে নিজেদের তথ্য নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। যার ঠিকানা https://www.meaers.com/request/home.

এদিকে পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস (Kaja Kallas) বলেন, “এই অঞ্চলে আর একটি যুদ্ধের প্রয়োজন নেই। ইতিমধ্যেই যথেষ্ট সংকট রয়েছে।” উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে। ইতিমধ্যে দুই দফা বৈঠক সম্পন্ন হয়েছে। পরবর্তী বৈঠক ২৬ ফেব্রুয়ারি জেনেভায় হওয়ার কথা রয়েছে।

কালাসের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে, আর এই সময়টাকেই কূটনৈতিক সমাধানের জন্য কাজে লাগানো উচিত। বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিল সচল থাকলেও বাস্তব প্রেক্ষিতে উত্তেজনা অব্যাহত থাকায় উপসাগরীয় এলাকায় অনিশ্চয়তা বাড়ছেই।


```