Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গেমিং অ্যাপে চলত কথা, আল কায়দা ও ISIS যোগ সন্দেহে ১২ জনকে পাকড়াও করল পুলিশ, জালে বাংলার এক

গেমিং অ্যাপের মাধ্যমে জঙ্গি যোগের অভিযোগে দেশজুড়ে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। আল কায়দা ও আইএসআইএস শীর্ষ গোষ্ঠীর সঙ্গে কথা চলত বলে অভিযোগ।

গেমিং অ্যাপে চলত কথা, আল কায়দা ও ISIS যোগ সন্দেহে ১২ জনকে পাকড়াও করল পুলিশ, জালে বাংলার এক

১২জনকে গ্রেফতার করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 10:45

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে জঙ্গি দমনে বড় সাফল্য। আল-কায়দা (Al-Qaeda) ও আইএসআইএস (ISIS)-যোগ সন্দেহে একযোগে বহু রাজ্যে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও দিল্লি (Delhi) পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।

ধৃতদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মহম্মদ রহমতুল্লা শরিফ (Mohammad Rahmatullah Shareef), মির্জা সোহেল বেগ (Mirza Sohail Beg) ও মহম্মদ দানিশ (Mohammad Danish), বিহারের শাদমান দিলখুশ (Shadman Dilkush) ও আজমনুল্লা খান (Ajmanullah Khan), দিল্লির রোহিনির (Rohini) লাকি আহমেদ (Lucky Ahmed), পশ্চিমবঙ্গের মির আসিফ আলি (Mir Asif Ali), রাজস্থানের জিশান (Zeeshan), কর্নাটকের আব্দুল সালাম (Abdul Salam), মহারাষ্ট্রের শাহরুখ খান (Shah Rukh Khan) ও শিয়াক পিয়াজ উর রহমান (Shiyak Piyaz ur Rehman) এবং তেলঙ্গানার সইদা বেগম (Saida Begum)।

তদন্তে জানা গিয়েছে, একটি গেমিং অ্যাপের (Gaming App) মাধ্যমে আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ও আইএসআইএস-এর বিদেশি হ্যান্ডলারদের (Foreign Handler) সঙ্গে যোগাযোগ তৈরি হয় ধৃতদের। পরে তারা সক্রিয়ভাবে ওই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের ‘বেনেক্স কম’ (Benex Com) নামে একটি গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ ছিল, যা আইএসআইএস-এর সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তারা জাতীয় পতাকার (National Flag) বদলে আইএসআইএস-এর পতাকা ব্যবহার করত। শুধু তাই নয়, জাতীয় পতাকা পোড়ানো, আইএসআইএস-এর প্রশংসা করা এবং ভারতকে ইসলামিক রাষ্ট্র (Islamic State) বানানোর পক্ষে প্রচার চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ধৃতদের প্রত্যেকে নাকি জাতীয় সঙ্গীত (National Anthem) নিয়েও কটাক্ষ করত।

তদন্তকারী আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, আগামী এক মাসের মধ্যেই পাকিস্তানে (Pakistan) গিয়ে প্রশিক্ষণ (Training) নেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। পাশাপাশি, অন্য যুবকদেরও পাকিস্তান ও আফগানিস্তানে (Afghanistan) গিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য প্ররোচিত করছিল তারা।

গোটা ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।


```