Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ভারত তো নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে!' দেশে পুতিন, তখনই ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্তা মোদীর

প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে আস্থার গুরুত্ব। তিনি পুতিনকে 'ভারতের প্রকৃত বন্ধু' বলে উল্লেখ করে জানান, আন্তর্জাতিক রাজনীতির টানাপড়েনে বিশ্বাসই এখন বড় শক্তি।

'ভারত তো নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে!' দেশে পুতিন, তখনই ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্তা মোদীর

নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 December 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লিতে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) সোজাসাপটা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) প্রসঙ্গে তিনি জানালেন, ভারত এ ব্যাপারে নিরপেক্ষ (Neutral) নয় - ভারত আছে শান্তির (Peace) পক্ষে, কারণ এই সময় যুদ্ধের নয়, শান্তির।

শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে দুই নেতার বৈঠকে মোদী বলেন, “ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই আমাদের নিরন্তর কথা হয়েছে। ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বকে ফের শান্তির পথে ফিরিয়ে আনবে।” মোদী যখন এই কথা বলছেন তখন তাঁর পাশে বসে গভীর মনোযোগে শুনছিলেন পুতিন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে আস্থার গুরুত্ব। তিনি পুতিনকে 'ভারতের প্রকৃত বন্ধু' (India's Real Friend) বলে উল্লেখ করে জানান, আন্তর্জাতিক রাজনীতির টানাপড়েনে বিশ্বাসই এখন বড় শক্তি। গত এক দশকে দু’জনের ১৯তম মুখোমুখি সাক্ষাৎ - যার প্রতিটি ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্ককে (India Russia Relation) আরও দৃঢ় করেছে। বৈঠকের শুরু থেকেই দুই নেতার আন্তরিকতা স্পষ্ট ছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) চার বছর হয়েছে। পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞায় পুতিনকে কার্যত আন্তর্জাতিক মঞ্চে একঘরে করার চেষ্টা যখন জোরদার, ঠিক সেই সময়েই নয়াদিল্লিতে তাঁর সফর বিশেষ তাৎপর্য তৈরি করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (USA Govt) রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি-সমঝোতার পথ খুঁজতে গতি বাড়িয়েছে।

এই পরিপ্রেক্ষিতেই মোদী পুতিনকে উদ্দেশ্য করে বলেন, “আপনি নিয়মিত আমাদের সব পরিস্থিতি জানিয়েছেন। বিশ্বাসই আমাদের বড় সম্পদ। দেশের মঙ্গল শান্তিতেই। আর সেই পথেই আমরা একসঙ্গে বিশ্বকে এগিয়ে নিয়ে যাব।”

এদিকে, দিল্লিতে ভ্লাদিমির পুতিনের সফরের (India Tour) প্রথম সন্ধেতেই এক বিশেষ মুহূর্ত সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গে বৈঠকের সময় রুশ ভাষায় প্রকাশিত শ্রীমদ্ভগবদ্ গীতা (Russian Gita) পুতিনকে উপহার দেন তিনি। মোদী পরে সোশ্যাল মাধ্যমে সেই ছবি শেয়ার করে লেখেন - গীতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়।

সেই সময়ও দুই নেতার একপ্রস্ত বৈঠক হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে, যেখানে ভারত–রাশিয়া বন্ধুত্বের প্রতীক হিসেবে বিশেষ আলোকসজ্জা ও দুই দেশের পতাকা সাজানো ছিল। বৈঠকের আগে নিজের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছিলেন, তিনি পুতিনের সঙ্গে যাবতীয় আলোচনা নিয়ে আশাবাদী। ভারত–রাশিয়া বন্ধুত্ব বহু দশকের পরীক্ষায় উত্তীর্ণ। এই সম্পর্কে দুই দেশের মানুষ উপকৃত হয়েছে।

এরই মধ্যে অবশ্য ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার (Western pressure) নতুন ধাক্কাও ভারত–রাশিয়া সম্পর্ককে (India Russia relationship) নড়বড়ে করতে পারেনি। শুল্কনীতি হোক বা রুশ তেল কেনা নিয়ে চাপ, এসবের পেছনে ভারতের বাড়তে থাকা প্রভাবের আতঙ্কই কাজ করছে।


```