Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের নাকের ডগায় লাদাখে বিমানঘাঁটির উদ্বোধন, চোখের নিমেষে সেনা মোতায়েন সম্ভব

ভারতের সর্বোচ্চ এই বিমানঘাঁটি দেশের সশস্ত্র বাহিনীর শক্তি ভারসাম্যের খেলার গতিমুখ বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

চিনের নাকের ডগায় লাদাখে বিমানঘাঁটির উদ্বোধন, চোখের নিমেষে সেনা মোতায়েন সম্ভব

এই বিমানঘাঁটি খুলে যাওয়ায় দেশের প্রতিরক্ষা কৌশলগত বিশাল মাইলফলক স্থাপিত হল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 November 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: চিনের নাকের ডগায় লাদাখে নিয়োমা বিমানঘাঁটি পুরোদমে চালু হয়ে গেল। ভারতের সর্বোচ্চ এই বিমানঘাঁটি দেশের সশস্ত্র বাহিনীর শক্তি ভারসাম্যের খেলার গতিমুখ বদলে দেবে বলে মনে করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭০০ ফুট উচ্চতায় এই বিমানঘাঁটি চিন সীমান্ত থেকে মাত্র ৩৫ কিমি দূরে। ২.৭ কিমির রানওয়ে থেকে এসইউ-৩০ এমকেআই এবং রাফাল জেট বিমান উড়তে পারবে এবং অতি দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে।

বুধবার বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং হিন্ডন থেকে নিয়োমা বিমানঘাঁটিতে একটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে চড়ে নামার সঙ্গেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যায়। এই বিমানঘাঁটি খুলে যাওয়ায় দেশের প্রতিরক্ষা কৌশলগত বিশাল মাইলফলক স্থাপিত হল।

ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন ধীরে ধীরে নতুন করে উন্নত হচ্ছে, তখন এই বিমানঘাঁটির উদ্বোধন নয়া মাত্রা এনেছে। কারণ সীমান্ত সমস্যা নিয়ে দুদেশের আস্থা এখনও তলানিতে ঠেকে আছে। এক পদস্থ আধিকারিকের মতে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা প্রত্যাহার হচ্ছে না, এর অর্থ এ বছরেও শীতে বাহিনী সীমান্তে মজুত রাখা হবে। ২০২০ সালের লাদাখ সংঘর্ষ থেকেই এনিয়ে টানা ৬বার এই অবস্থা জারি থাকছে।

এই বিমানঘাঁটির প্রাথমিক লক্ষ্য হবে প্যাংগং, দেমচোক ও ডেপসাং-এর মতো গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকায় দ্রুত সেনা মোতায়েন করা। সেই সঙ্গে যুদ্ধসামগ্রীও পৌঁছে দেওয়া। বেস তৈরিতে খরচ পড়েছে ২১৮ কোটি টাকা। বর্ডার রোডস অর্গানাইজেশন এটি নির্মাণ করেছে। ২০২৩ সালে দূরমাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বিমানঘাঁটির শিলান্যাস করেছিলেন।


```