Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতের আকাশসীমায় এখনও 'নো এন্ট্রি' পাকিস্তানের, বিমান প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল আরও একমাস

ভারতীয় বায়ুসেনা (IAF) ২৩ থেকে ২৫ জুলাই রাজস্থানে পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকায় এক বড়সড় মহড়া চালাতে চলেছে। বাড়মের থেকে শুরু করে যোধপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এই মহড়া হবে। 

ভারতের আকাশসীমায় এখনও 'নো এন্ট্রি' পাকিস্তানের, বিমান প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল আরও একমাস

প্রতীকী চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 July 2025 08:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতের আকাশসীমায় পাকিস্তানের বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হল (India Extends Ban On Pak Aircraft From Entering Airspace)। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল। তিনি জানিয়েছেন, NOTAM (Notice to Airmen) অনুযায়ী, আগামী ২৩ অগাস্ট পর্যন্ত পাকিস্তানের বিমান ভারতের আকাশপথে ঢুকতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত ভারতের কৌশলগত নিরাপত্তার দিক মাথায় রেখেই নেওয়া হয়েছে।

ঠিক এই সময়েই পাকিস্তানও ভারতের বিমান সংস্থাগুলির উপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের যাত্রীবাহী বিমানগুলির উপর তাদের নিষেধাজ্ঞা ২৪ অগাস্ট সকাল ৫টা ১৯ মিনিট (ভারতীয় সময়) পর্যন্ত বহাল থাকবে।

এদিকে, ভারতীয় বায়ুসেনা (IAF) ২৩ থেকে ২৫ জুলাই রাজস্থানে পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকায় এক বড়সড় মহড়া চালাতে চলেছে। বাড়মের থেকে শুরু করে যোধপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এই মহড়া হবে (Major military exercise in Rajasthan)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এই এলাকাতেই ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তখন রাজস্থানের বাড়মের, জয়সলমীর, বিকানের ও শ্রীগঙ্গানগর জেলাগুলিকে টার্গেট করা হয়েছিল।

প্রসঙ্গত, NOTAM মূলত তখনই জারি করা হয়, যখন কোনও নির্দিষ্ট আকাশপথ সাধারণ যাত্রীবাহী বিমানের জন্য বন্ধ রাখা হয়। যুদ্ধ পরিস্থিতি বা সেনা মহড়ার সময় এমন নির্দেশ জারি হয় যাতে কোনও বেসামরিক বিমান অসাবধানে সেই অঞ্চলে না ঢুকে পড়ে। এর ফলে নাগরিক বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।

গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপরই পাকিস্তানকে নিয়ে হাত শক্ত করে ভারত। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মধ্যে একটি ছিল ভারতের আকাশসীমায় পাকিস্তানের কোনও বিমান প্রবেশ করতে পারবে না। সেই মেয়াদ আরক এক মাস বাড়ল।

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। নিরাপত্তার স্বার্থে কতদিন এই নিষেধাজ্ঞা চলবে, তা পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে।


```