বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, কন্ট্রোল রুমে ফোন করে আরবদুনিয়ায় থাকা ভারতীয়রা (Indians in Middle East) সাহায্য নিতে পারবেন। হেল্পলাইন নম্বরগুলি হল-

কন্ট্রোল রুম চালু করল দিল্লি
শেষ আপডেট: 4 March 2026 13:51
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় (Israel US Strikes) ইরানের সর্বোচ্চ নেতা (Iran Supreme Leader) আয়াতোল্লা খামেনেই (Ayatollah Ali Khamenei Death) নিহত হওয়ার পর পরিস্থিতি কার্যত হাটের বাইরে। আঘাত-প্রত্যাঘাতে প্রাণহানি হয়েছে বহু। তবু থেমে নেই কোনও দেশই। এই অস্থিরতার মধ্যে আরবদুনিয়ায় আটকে রয়েছেন অনেক ভারতীয় (Indians in Middle East)। বিমান বাতিল থাকায় দেশে ফেরার উপায় নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কেউ কেউ। এই অবস্থায় তাঁদের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করল দিল্লি (Delhi Control Room)।
বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, কন্ট্রোল রুমে ফোন করে আরবদুনিয়ায় থাকা ভারতীয়রা (Indians in Middle East) সাহায্য নিতে পারবেন। হেল্পলাইন নম্বরগুলি হল-
এছাড়া বাহরিন, ইরান, ইরাক, ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহিসহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের জরুরি নম্বরও প্রকাশ করা হয়েছে।
A Special Control Room has been set up in the Ministry of External Affairs in view of the current situation in West Asia and the Gulf region. Details are as below ⬇️
🔗 https://t.co/nK3d6SY9Pa pic.twitter.com/v2EhUI5B1x— Randhir Jaiswal (@MEAIndia) March 4, 2026
ইরানের পালটা হামলা- গালফে আতঙ্ক, আকাশপথ বন্ধ
ইরান গালফের (Gulf Region) একাধিক দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হলেও আতঙ্ক ছড়িয়েছে। এই কারণে কয়েকটি দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। হামলায় সামরিক ও বেসামরিক-উভয় ধরণের হতাহতের ঘটনাও ঘটেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া জবাব
ওয়াশিংটন পাল্টা আক্রমণে নেমেছে। নৌবাহিনী-সহ বিভিন্ন বাহিনী অঞ্চলজুড়ে প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে। দুই দেশের এই মুখোমুখি সংঘর্ষ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে।
মোদীর উচ্চস্তরের বৈঠক
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Modi Cabinet meeting) নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)—কে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
মোদীর বক্তব্য:
সরকার জানায়, আরবদুনিয়ায় বিপুল সংখ্যক ভারতীয় থাকায় তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তেহরানে থাকা অধিকাংশ ভারতীয় ছাত্রছাত্রীকে রাজধানীর বাইরে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে ভারতীয় দূতাবাস (Indian students relocated from Tehran)। মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, ছাত্রদের পরিবহণ, খাবার এবং থাকার ব্যবস্থাও করা হয়েছে।
৩ মার্চ জারি করা পরামর্শে দূতাবাস (Indian embassy Tehran) জানিয়েছে, তেহরানে “উচ্চমাত্রার ঝুঁকি-পরিস্থিতি” তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু ছাত্রছাত্রী (Indian students in Iran) দূতাবাসের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করে শহরেই থেকে গিয়েছেন।
বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশপথ প্রায় বন্ধ। ফলে দুবাই, দোহা-সহ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশটির তেলবাহী জাহাজের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ (হরমুজ প্রণালী) বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্যেও চাপ তৈরি হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে কেন্দ্র। প্রসঙ্গত, ইরানে (Iran) প্রায় ১০ হাজার এবং ইজরায়েলে (Israel) প্রায় ৪০ হাজার ভারতীয় রয়েছেন। আরবদুনিয়া মিলিয়ে মোট ভারতীয়র সংখ্যা প্রায় ৯০ লক্ষ। অতীতে ইয়েমেন, ইরাক-সহ বিভিন্ন সংঘাতে ভারত সফলভাবে তাঁদের নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে। এবারেও সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।