Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জঙ্গি-বদলার ঘুঁটি সাজাতে বুধে ফের বৈঠকে মোদী, পাক বিরোধী ডিজিটাল যুদ্ধ ঘোষণা ভারতের

জঙ্গিদের খোঁজে দিনরাত তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ নিরাপত্তা টিম। যাতে কাজ করছে সেনার এলিট বাহিনী। অত্যন্ত প্রশিক্ষিত কমান্ডো দল।

জঙ্গি-বদলার ঘুঁটি সাজাতে বুধে ফের বৈঠকে মোদী, পাক বিরোধী ডিজিটাল যুদ্ধ ঘোষণা ভারতের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিল নয়াদিল্লি।

শেষ আপডেট: 29 April 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: একদিকে জঙ্গি নিকেশে সেনার এলিট বাহিনীর চিরুনি তল্লাশি। অন্যদিকে পাকিস্তানের অপপ্রচার বন্ধে দেশীয় ও কূটনৈতিক স্তরে ডিজিটাল যুদ্ধ ভারতের। সোমবার বেশ কয়েকটি পাক ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার পর, মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিল নয়াদিল্লি। অন্যদিকে, পহলগাম হামলার যোগ্য প্রত্যাঘাত কী হতে পারে, তা ঠিক করতে আগামিকাল, বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় শীর্ষ বৈঠক বসতে চলেছে।

গত মঙ্গলবার থেকে জঙ্গিদের খোঁজে দিনরাত তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ নিরাপত্তা টিম। যাতে কাজ করছে সেনার এলিট বাহিনী। অত্যন্ত প্রশিক্ষিত কমান্ডো দল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রী মোদী ফের জরুরি বৈঠকে বসছেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে। সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরাও বৈঠকে থাকতে পারেন। তবে বৈঠকের সারবস্তু গোপন রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রত্যাঘাতের সমস্ত রকমের তৎপরতার পাশাপাশি কূটনৈতিক স্তরেও লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। এছাড়াও পাশাপাশি চলছে ডিজিটাল ওয়ার। সেই লক্ষ্যে এদিনই পাক প্রতিরক্ষামন্ত্রী এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। সূত্রে জানা গিয়েছে, ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর জন্য পাক মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবারেই ভারত ১৬টি পাক ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। যাদের মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৬ কোটি ৩০ লক্ষ। এই চ্যানেলগুলি থেকেও প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য যথেষ্ট বলে ব্যাখ্যা করা হয়েছে। 


```