Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘ভোট চুরি’র অভিযোগে আজ কমিশন ঘেরাও করবেন কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়ার ৩০০ সাংসদ

দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার পর্যন্ত এই পদযাত্রার জন্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোনও অনুমতির আবেদন তারা পায়নি।

‘ভোট চুরি’র অভিযোগে আজ কমিশন ঘেরাও করবেন কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়ার ৩০০ সাংসদ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 August 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রায় ৩০০ সাংসদ আজ, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে পদযাত্রা করবেন নির্বাচন কমিশনের (EC) দফতরের উদ্দেশে। অভিযোগ, বিজেপির সুবিধার্থে কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও নানা কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’ করছে। এই পদযাত্রার নেতৃত্ব দেবেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এই বিক্ষোভ মূলত ভোটমুখী বিহারে চলতি বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তিকে কেন্দ্র করে। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় কারচুপি করে কিছু অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম যোগ করা হচ্ছে। কংগ্রেসের দাবি, ২০২৪ লোকসভা ভোটসহ একাধিক নির্বাচনে এই ভোট তালিকা কারচুপির মাধ্যমেই বিজেপি জয় পেয়েছে।

তবে দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার পর্যন্ত এই পদযাত্রার জন্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোনও অনুমতির আবেদন তারা পায়নি। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’-এর দূরত্ব প্রায় দুই কিলোমিটার। সংসদের বাইরে বিরোধীদের এ ধরনের যৌথ কর্মসূচি গত বছরের লোকসভা ভোটের পর এই প্রথম।

রাহুল গান্ধী এক্স-এ (টুইটার) লেখেন, “ভোট চুরি হল ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মূল ধারণায় আঘাত। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। আমাদের দাবি স্পষ্ট—ইসি যেন স্বচ্ছতা বজায় রেখে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করে, যাতে দল ও সাধারণ মানুষ তা যাচাই করতে পারেন।” কংগ্রেস ইতিমধ্যেই অনলাইনে ‘ভোট চুরি’ বিরোধী প্রচার শুরু করেছে, যেখানে নির্দিষ্ট পোর্টাল ও ফোন নম্বর দিয়ে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, কর্নাটকের মুখ্য নির্বাচন আধিকারিক রাহুল গান্ধীকে চিঠি লিখে অনুরোধ করেছেন, তিনি যেন গত বছরের লোকসভা ভোটে এক ভোটারের দ্বিগুণ ভোট দেওয়ার অভিযোগের প্রমাণপত্র জমা দেন। গান্ধী সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা আসনের ভোটার শকুন রানী দু’বার ভোট দিয়েছেন এবং তার ভোটার আইডি কার্ডে ভোটকেন্দ্রের কর্মীর টিক চিহ্ন রয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, ওই আসনের মোট ৬.৫ লক্ষ ভোটের মধ্যে এক লক্ষেরও বেশি ভুয়ো। কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায় পাওয়া গিয়েছে—১১,৯৬৫ জন দ্বৈত ভোটার, ৪০,০০৯ জনের ভুয়ো বা অকার্যকর ঠিকানা, একই ঠিকানায় ১০,৪৫২ জন ‘বাল্ক ভোটার’, ৪,১৩২ জনের অকার্যকর ছবি এবং ৩৩,৬৯২ জন ভোটার ফর্ম-৬-এর অপব্যবহার করে নতুনভাবে নাম তুলেছেন।

আজকের পদযাত্রা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিজেপি ও কমিশনকে সরাসরি আক্রমণ শানিয়ে বিরোধীদের বার্তা—“এই লড়াই গণতন্ত্র রক্ষার জন্য।”


```