Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত! জাপানকে পিছনে ফেলে জিডিপি ছুঁল ৪ ট্রিলিয়ন ডলার

অগস্টে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার, যার মাধ্যমে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত! জাপানকে পিছনে ফেলে জিডিপি ছুঁল ৪ ট্রিলিয়ন ডলার

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 25 May 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। মোট জিডিপির ৪ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছি আমরা। শনিবার জানালেন নীতি আয়োগের সিইও বিবিআর সুব্রহ্মণ্যম। তিনি এই তথ্য জানিয়ে বলেন, 'আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের উপরে শুধু আমেরিকা, চিন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।'

এই সাফল্যের পিছনে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার যেমন কাজ করেছে, তেমনই আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের পক্ষে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে। সেই প্রকল্পও অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে বলে জানা যাচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, 'আইফোন আমেরিকাতেই তৈরি হওয়া উচিত, ভারতের মতো দেশে নয়।' সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সুব্রহ্মণ্যম বলেন, 'আমেরিকার ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে, তা পরিষ্কার নয়। তবে ভারত এখনও সস্তায় উৎপাদনের দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ভারত ধরে রাখবে।'

এছাড়া তিনি জানিয়েছেন, অগস্টে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার, যার মাধ্যমে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে।

এই মাইলস্টোন ভারতের কাছে এমন এক সময়ে এল যখন বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে উঠতে অনেক দেশ হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ঠিক এই সময়েই নিজের জায়গা মজবুত করে নিচ্ছে, নতুন নতুন বিনিয়োগ টানছে আর বিশ্বের বড় বড় সাপ্লাই চেইনের অংশ হতে চলেছে।


```