চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা, মে মাসে ঢাকায় কথা হয় দু দেশের নদী বিশেষজ্ঞদের।এরই মধ্যে তৃণমূল কংগ্রেস চায় গঙ্গার জল চুক্তির পুনর্নবিকরণের আগে রাজ্যের মতামত নেওয়া হোক (TMC wants state views must be heard)

শেষ আপডেট: 9 September 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (joint river Commission of India and Bangladesh) বৈঠক। ওই বৈঠকে গঙ্গা, তিস্তা সহ দুই দেশের মধ্যে বহমান ৫৪টি নদীর জলণ্টন নিয়ে কথা হবে। বিশেষভাবে আলোচনা হবে গঙ্গার জল বণ্টন নিয়ে। বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি দল দিল্লির বৈঠকে যোগ দিচ্ছে।
গঙ্গার জল (Ganga water treaty) নিয়ে দুই দেশের চুক্তি শেষ হবে আগামী বছর। তার আগে ওই চুক্তির নবীকরণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা, মে মাসে ঢাকায় কথা হয় দু দেশের নদী বিশেষজ্ঞদের।এরই মধ্যে তৃণমূল কংগ্রেস চায় গঙ্গার জল চুক্তির পুনর্নবিকরণের আগে রাজ্যের মতামত নেওয়া হোক (TMC wants state views must be heard)। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ঋতব্রত ভট্টাচার্য দিন কয়েক আগে এই প্রসঙ্গের উত্থাপন করেন। তিনি বলেন, গঙ্গার জলের উপর কলকাতা বন্দর সহ পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকটা নির্ভর করে। গঙ্গায় জলের পরিমাণ কেমন আছে তা আগে যাচাই করা দরকার। এই প্রক্রিয়ায় রাজ্য সরকারকে যুক্ত করা জরুরি। রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্র যেন না এগোয়।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তারা তিস্তার জল চুক্তির পুনরাবৃত্তি চায় না। ২০১২ সালে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তৎকালীন মনমোহন সিং সরকার চুক্তি করতে অগ্রসর হয়েছিল। শেষ মুহূর্তে তা জানতে পেরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ঢাকা সফরে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর আপত্তির কারণে চুক্তি হয়নি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য তিস্তার তুলনায় গঙ্গার জল অনেক বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের স্বার্থকে উপেক্ষা করে কেন্দ্র যেন না এগোয়।