Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন চাপ অগ্রাহ্য করে রাশিয়া থেকে আরও এস ৪০০ আনতে পারে দিল্লি! মিলবে কম দামে তেলও

এস-৪০০ নিয়ে ফের ভারত-রাশিয়ার আলোচনা। কাঁধে কাঁধ মিলিয়ে থাকার বার্তা। ডিসেম্বরে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট।

মার্কিন চাপ অগ্রাহ্য করে রাশিয়া থেকে আরও এস ৪০০ আনতে পারে দিল্লি! মিলবে কম দামে তেলও

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 September 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও রাশিয়ার মধ্যে ফের আলোচনায় এসেছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা রফতানি সংস্থার শীর্ষ কর্তা দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই এস-৪০০ ব্যবহার করছে এবং নতুন সরবরাহের বিষয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে।

উল্লেখ্য, ২০১৮ সালে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ সিস্টেম কেনে ভারত। তবে সেই প্রকল্পে বারবার দেরি হয়। শেষ দু'টি ইউনিট ২০২৬ এবং ২০২৭ সালে আসবে বলে নির্ধারিত হয়েছে।

এদিকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, আমেরিকার চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে সম্পদ কেনা বন্ধ করেনি। এই অবস্থানকে 'প্রশংসনীয়' বলেছে মস্কো।

ফ্রান্স ও ইসরায়েল থেকে সাম্প্রতিক সময়ে বেশি ক্রয় হলেও এখনও রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের ৩৬ শতাংশ অস্ত্র আমদানি হয়েছে রাশিয়া থেকে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হেলিকপ্টার থেকে শুরু করে একাধিক যৌথ প্রতিরক্ষা প্রকল্পে ভারতের দীর্ঘ সহযোগী রাশিয়া। এর মধ্যে রয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কর্মসূচি, টিএ-৯০ ট্যাঙ্ক ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে পাল্টা জবাবে এস-৪০০-এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে থাকার বার্তা দেন মোদী। তিনি বলেন, 'ভারত-রাশিয়ার সম্পর্ক শুধু দুই দেশের মানুষ নয়, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।'

ডিসেম্বরে ভারত সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। জানিয়েছেন, '১৪০ কোটি ভারতীয় তাঁর অপেক্ষায়।' বৈঠকের আগে প্রায় ৪৫ মিনিট গাড়িতে একান্ত আলোচনাও করেন দুই নেতা। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত সমাধানের আহ্বান জানান প্রধানমন্ত্রী।


```