Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ITR Filing: শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, একদিন বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

প্রথমে গত ৩১ জুলাই ছিল রিটার্ন দাখিলের শেষ সময়সীমা। পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। এবার ফের একদিন সময় বাড়াল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।

ITR Filing: শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, একদিন বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 07:28

দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়ল (ITR Last Date)। সোমবার আয়কর দফতর (Income Tax) জানিয়েছ, অর্থবর্ষ ২০২৫-২৬ (Assessment Year 2025-26)–এর জন্য রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থাৎ আজ পর্যন্ত। এর আগে শেষ দিন ধার্য হয়েছিল ১৫ সেপ্টেম্বর। মূলত ই-ফাইলিং পোর্টালের প্রযুক্তিগত সমস্যার জেরেই এই সিদ্ধান্ত।

প্রথমে গত ৩১ জুলাই ছিল রিটার্ন দাখিলের শেষ সময়সীমা। পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। এবার ফের একদিন সময় বাড়াল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।

দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রযুক্তিগত উন্নয়ন ও ফাইলিং ইউটিলিটি আপডেটের জন্য ১৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ২.৩০ পর্যন্ত ই-ফাইলিং পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।”

এ বছর ইতিমধ্যেই রেকর্ড ৭.৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৭.২৮ কোটি। দফতরের তরফে বলা হয়েছে, ‘‘করদাতা এবং ট্যাক্স প্রফেশনালদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখনও যাঁরা রিটার্ন জমা দেননি, তাঁরা যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করেন।’’

করদাতাদের সুবিধার জন্য আয়কর দফতরের হেল্পডেস্ক ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ফোন কল, লাইভ চ্যাট, ওয়েবেক্স সেশন এবং সোশ্যাল মিডিয়া মারফত সাহায্য নেওয়া যাবে।

আয়কর আইনের ২৩৪এফ ধারায় দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি আয়ের করদাতাদের ক্ষেত্রে জরিমানা ৫,০০০ টাকা। ৫ লক্ষ টাকার নীচে আয়ের করদাতাদের জরিমানা ১,০০০ টাকা। এছাড়া আরও শাস্তি থাকছে। যেমন ২৩৪এ ধারায় বাকি ট্যাক্সের ওপর মাসে ১% হারে সুদ ধার্য হবে।

শুধু তাই নয়, ক্যাপিটাল বা ব্যবসায়িক ক্ষতি ভবিষ্যতে বহন করার সুবিধা হারাবেন করদাতারা। কিছু ছাড় বা ছাড়পত্রের সুযোগ বন্ধ হয়ে যাবে। পুরনো ও নতুন কর ব্যবস্থা বদল করার সুবিধাও হাতছাড়া হবে।

আয়কর দফতর করদাতাদের জানিয়েছে, সমস্যায় পড়লে তারা যেন ইমেল (orm@cpc.incometax.gov.in) বা হেল্পলাইন (1800-103-4215)-এর মাধ্যমে যোগাযোগ করেন। ১৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসতেই আয়কর ই-ফাইলিং পোর্টাল মুখ থুবড়ে পড়েছিল।

পোর্টাল অতিরিক্ত ধীরগতিতে চলছিল, ফর্ম আপলোডে বারবার ত্রুটি দেখা দিচ্ছিল, এমনকি সাবমিশনের সময়ও সিস্টেম বারবার ক্র্যাশ করছিল। যে কারণে আতঙ্ক ও ক্ষোভ বাড়ে করদাতাদের মধ্যে। বিশেষ করে বেতনভুক কর্মী ও ছোট ব্যবসায়ীরা, যাঁরা সময়সীমার মধ্যে ফাইল করার চেষ্টা করেছিলেন, তাঁরাও চিন্তায় পড়ে যান। যে কারণে আরও একদিন আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। 


```