Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজার শেষকৃত্যে সোনমের বাবাকে সান্ত্বনা দেন প্রেমিক রাজই, দিদির ভিডিওতে ফের অবাক করা তথ্য

রাজ যে ওইদিন সোনমের বাবাকে স্বান্তনা দিচ্ছিলেন তা দেখা যায় রাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিদি সৃষ্টির শেয়ার করা একটি ভিডিওতে। ক্যাপশনে সৃষ্টি লেখেন, 'সোনমের বাবার সঙ্গে রাজ কুশওয়া, রাজার বাড়িতে।'

রাজার শেষকৃত্যে সোনমের বাবাকে সান্ত্বনা দেন প্রেমিক রাজই, দিদির ভিডিওতে ফের অবাক করা তথ্য

রাজ কুশওয়া

শেষ আপডেট: 10 June 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী  খুনে পুলিশের হেফাজতে তাঁর স্ত্রী, স্ত্রীর প্রাক্তন প্রেমিক ও তিন ভাড়াটে খুনি। সোমবার সকলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির ২৪ ঘণ্টায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার মধ্যে সোনমের প্রেমিক রাজ কুশওয়ার (Raj Kushwaha) আচরণ ও গতিবিধি অন্যতম।

২৩ মে নিখোঁজ হন সোনম ও রাজা। পরে মেঘালয় থেকে রাজার দেহ উদ্ধার হয় ২ জুন। তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইন্দোরে। সেখানে শেষকৃত্যের দিন উপস্থিত ছিলেন সোনমের পরিবারের লোকজন। ছিলেন তরুণীর বাবা দেবী সিং-ও।

রাজার পরিবার সূত্রে জানা যাচ্ছে, এই রাজ কুশওয়াকে ওইদিন সোনমের বাবার সঙ্গে দেখা যায় একাধিক বার। বাবার সঙ্গে কথা-বার্তাও বলতে দেখা যায়। ওইদিন যে কয়েকটি গাড়িতে করে সোনমের (Sonam Raghuvanshi) পরিবারের লোকজন রাজার বাড়িতে পৌঁছেছিলেন, সেই গাড়ির একটি চালাচ্ছিলেন রাজ। বিশ্বস্ত সূত্রে খবর, গাড়ি চালালেও কোনও কথা কারও সঙ্গে তিনি বলেননি। পাশাপাশি সোনমের সঙ্গেও নাকি লাগাতার যোগাযোগের চেষ্টা করেছিলেন। পুলিশের অনুমান, যাতে তাঁকে কেউ সন্দেহ না করে, তাই এতগুলো কাজ তিনি করে গিয়েছেন।

রাজ যে ওইদিন সোনমের বাবাকে স্বান্তনা দিচ্ছিলেন তা দেখা যায় রাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিদি সৃষ্টির শেয়ার করা একটি ভিডিওতে। ক্যাপশনে সৃষ্টি লেখেন, 'সোনমের বাবার সঙ্গে রাজ কুশওয়া, রাজার বাড়িতে।'

রাজার মা উমা রঘুবংশী (Uma Raghuvanshi) জানান, ছেলের বিয়েতেও সোনমের বাবার সঙ্গে রাজকে কেউ কেউ দেখেছেন। যদিও তিনি খোলাখুলি বউমার বিরুদ্ধে কিছু বলেননি, তবে প্রশ্ন তুলেছেন, 'ও যদি সৎ থাকত, তাহলে ছেলেকে ছেড়ে কেন এল? ওকে কেন বাঁচানোর চেষ্টা করল না?'

ভাইয়ের হত্যার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সৃষ্টি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমার ভাই সাতজন্ম একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিল সোনমের সঙ্গে, কিন্তু সাতদিনও টিকল না। ওর কী দোষ ছিল? কারও প্রতি প্রেম থাকলে পালিয়ে যেত। খুন করার কী দরকার ছিল?'

সৃষ্টি আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাজা-সোনমের বিয়ের ছবি ছিঁড়ে ফেলতে দেখা যায় জনতাকে। আরেকটি ভিডিওতে সোনমকে পুলিশ হেফাজতে নিয়ে যেতে দেখা যায়।

তথ্য অনুযায়ী, পরিবারের মতে রাজা ও সোনমের বিয়ে হয় ১১ মে ইন্দোরে। এরপর ২০ মে তাঁরা মেঘালয়ের উদ্দেশে রওনা হন। ২৩ মে একটি পর্যটনস্থলের পথে যাওয়ার সময় নিখোঁজ হন। হন্যে হয়ে খোঁজার পরও সোনমকে পাওয়া যাচ্ছিল না। মূল ঘটনার দিক থেকে চোখ সরাতে কখনও পাচার, কখনও ডাকাতির গল্প ফাঁদেন সোনম। তা প্রমাণের চেষ্টাও করেন। কিন্তু অবশেষে সোমবার গোটা ঘটনার কিনারা করে ফেলে পুলিশ।

আপাতত সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, সোনম কোনওভাবেই সহযোগিতা করছেন না। তাঁকে কিছু জিজ্ঞাসা করা হলেই নাকি বলছেন, শরীর ভাল নেই, মাথা ব্যথা করছে, ঘুম হচ্ছে না।

যদিও বিভিন্ন উপায়ে তাঁর থেকে তথ্য জোগারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 


```