Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খুব মিষ্টি স্বভাবের ছিল, মেয়ের মতো দেখতাম, সোনমের প্রশংসা করেও ফাঁসির দাবি পুত্রহারা মায়ের

ছেলে রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশীর অভিযোগ, রাজাকে না জানিয়েই মেঘালয়ে যাওয়ার বিমানের টিকিট কেটেছিল সোনম।

খুব মিষ্টি স্বভাবের ছিল, মেয়ের মতো দেখতাম, সোনমের প্রশংসা করেও ফাঁসির দাবি পুত্রহারা মায়ের

উমা রঘুবংশী ও সোনম এবং রাজা।

শেষ আপডেট: 9 June 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: ছেলের বউ সোনম রঘুবংশীর ফাঁসির দাবি তুললেন সদ্য পুত্রহারা মা। ছেলে রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশীর অভিযোগ, রাজাকে না জানিয়েই মেঘালয়ে যাওয়ার বিমানের টিকিট কেটেছিল সোনম। এমনকী ট্রেকিংয়ে বেরনোর সময় ছেলের বউই রাজাকে সোনার চেনটা পরতে বলেছিল। উমাদেবী আরও বলেন, সোনম এমন মিষ্টি মিষ্টি করে কথা বলত, যাতে কারও কোনও সন্দেহ হয়নি। ও যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে ওকে ফাঁসি দেওয়া হোক।

সোনমই যে নিজের স্বামী বা তাঁর ছেলেকে খুন করতে পারে, একথা বিশ্বাসই করতে পারছেন না মা। তাঁর কথায়, কথায়-বার্তায়, ব্যবহারে খুবই মিষ্টি স্বভাবের ছিল। পরিবারের সকলের সঙ্গে এমনকী স্বামীর সঙ্গেও খুব ভাল সম্পর্ক বজায় রেখে চলত। প্রসঙ্গত, সোনম ও রাজা যখন পাহাড়ে চড়ছিলেন, তখনও উমাদেবীর সঙ্গে সোনমের ফোনে কথা হয়েছিল।

সেই ফোনের কথায় জানা গিয়েছে, তাঁরা দুজনে সকালে উঠেই বেরিয়ে পড়েছিলেন। উমাদেবীই তাঁদের ফোন করেছিলেন। তিনি জানতে চান, সকালে তাঁরা কিছু খেয়েছেন কিনা। জবাবে সোনম বলেন, কিছু খাওয়া হয়নি, উপরে উঠে খাবার পাওয়া যায় কিনা দেখতে হবে। তিনি এও বলেন, এত জায়গা থাকতে তোরা পাহাড়ে উঠতে গেলি কেন। সোনম বলেন, ওর ইচ্ছে এবং পাহাড় চড়তে চড়তে তিনি হাঁপিয়ে পড়ছেন।

সেই সব কথাতেও সোনমের আচরণে কোনও সন্দেহজনক কিছু ধরা পড়েনি। উমাদেবীর দুঃখ, সোনম আমাদের সঙ্গে খুবই মিলেমিশে গিয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ও এই কাজ করতে পারে! আমরা কোনও সন্দেহ করার মতো কিছুই তো খুঁজে পাচ্ছি না। এমনকী ফোনেও ও ভালভাবে কথা বলত। আমি ওকে নিজের মেয়ের মতো দেখতাম, বলেন উমাদেবী।

উমা এতটাই আত্মহারা হয়ে পড়েছেন যে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন ফাঁসির শাস্তি হয়। যদি সোনমও এই কাজ করে থাকে, তাহলে ওকেও কঠিনতম সাজা দেওয়া হোক। আমি ওর ফাঁসি চাই। কিন্তু, ও যদি দোষ না করে থাকে, তাহলে মিথ্যা মিথ্যা ওকে দোষ দিতে চাই না। 


```