ভোররাত তিনটে-চারটে নাগাদ কোনওক্রমে পালাতে সক্ষম হন নির্যাতিতা। চিৎকার করতে করতে তিনি সোজা পৌঁছে যান বেদান্ত নগর থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
.jpeg.webp)
তিন অভিযুক্ত
শেষ আপডেট: 19 December 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে ভুল করে অন্য একটি হোটেল রুমে কড়া নাড়তেই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় থাকা তিন যুবকের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন ওই মহিলা (Maharahstra News)।
নির্যাতিতা প্রায় ৩০ বছর বয়সি। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ঘটনার দিন ছত্রপতি সম্ভাজিনগরের একটি হোটেলে গিয়েছিলেন এক বন্ধুর কাছ থেকে টাকা নিতে। তাঁর বন্ধুর থাকার কথা ছিল ১০৫ নম্বর ঘরে। কাজ সেরে বেরোনোর সময় বিভ্রান্তির কারণে তিনি ভুল করে হোটেলের দ্বিতীয় তলায় পৌঁছে যান। সেখানেই বন্ধুর ঘর ভেবে ২০৫ নম্বর রুমের দরজায় কড়া নাড়েন তিনি (Maharashtra Gang Rape News)।
ওই ঘরে তখন তিন যুবক— ঘনশ্যাম ভাউলাল রাঠোড়, ঋষিকেশ তুলসিরাম চাভান এবং কিরণ লক্ষ্মণ রাঠোড়— মদ্যপান করছিলেন। দরজা খুলতেই মহিলার ভুল বুঝতে পেরেও তাঁকে জোর করে ঘরের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁকে মদ্যপান করাতে বাধ্য করা হয় এবং রাতভর গণধর্ষণ করা হয়।
ভোররাত তিনটে-চারটে নাগাদ কোনওক্রমে পালাতে সক্ষম হন নির্যাতিতা। চিৎকার করতে করতে তিনি সোজা পৌঁছে যান বেদান্ত নগর থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয় পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মাত্র তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার একদিন আগেই মহারাষ্ট্রের প্রত্যন্ত এক গ্রামের কিশোরীকে গণধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ হুঁশ ফেরার পর শীতের কনকনে রাতে ওই ভাবে এক কিলোমিটার রাস্তা হেঁটে নিজের গ্রামে পৌঁছয় নাবালিকা ৷ এই নির্মম ঘটনায় সারা গ্রামে চাঞ্চল্য ছড়ায় ৷
নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণির পড়ুয়া। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় হৃত্বিক মহাপুরে নামের এক যুবক নাবালিকার বাড়িতে আসে এবং তাকে ডেকে নিয়ে যায়। অভিযুক্ত পূর্ব-পরিচিত হওয়ায় কিশোরী এক ডাকেই তার বাইকে চড়ে বসে। পথে হৃত্বিকের এক বন্ধু আশিস খাম্বে তাদের সঙ্গে যোগ দেয়। অন্ধকার শীতের রাতে অভিযুক্তরা নাবালিকাকে একটি নির্জন আখের ক্ষেতে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করা হয় তাকে।