Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam Attack: হামলাকারী জঙ্গিদের 'লজিস্টিক সাপোর্ট' দেওয়া যুবক গ্রেফতার, সাফল্য পুলিশের

পহেলগাম হামলার পর উপত্যকা জুড়ে একাধিক অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। গত জুলাই মাসে হওয়া ‘অপারেশন মহাদেব’ তেমনই এক অভিযান।

Pahalgam Attack: হামলাকারী জঙ্গিদের 'লজিস্টিক সাপোর্ট' দেওয়া যুবক গ্রেফতার, সাফল্য পুলিশের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 September 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)। তাঁদের হাতে গ্রেফতার (Arrest) হল পহেলগাম হামলায় (Pahalgam Attack) জঙ্গিদের সাহায্য করা যুবক। তার নাম মহম্মদ কাটারিয়া (Mohammad Kataria) বলে জানা গেছে। জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট (Logistic Support) দিয়েছিল সে। অভিযুক্তকে বুধবারই গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছর ২২ এপ্রিলের ওই নৃশংস হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন।

পহেলগাম হামলার পর উপত্যকা জুড়ে একাধিক অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। গত জুলাই মাসে হওয়া ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) তেমনই এক অভিযান। তাতে উদ্ধার হয়েছিল বিপুল অস্ত্র ও যন্ত্রপাতি। সেগুলির ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই ধরা পড়ে কাটারিয়া। তাকে শিগগিরই আদালতে পেশ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে।

এই গ্রেফতারিকে নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আগেই বলেছিল, পহেলগাম হামলায় যুক্ত প্রত্যেককে খুঁজে বের করাই তাঁদের প্রধান লক্ষ্য। ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।

এর আগে অবশ্য এই সংগঠনকে অর্থ জোগানো ও তাদের প্রচারের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত জামিন পান। জম্মুর বিশেষ NIA আদালত জানায়, তদন্তকারী সংস্থা ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল না করায় (NIA failed to Submit Chargesheet) অভিযুক্তদের আইনি অধিকার (legal right) অনুযায়ী জামিন দিতে বাধ্য হয়েছে আদালত।

শ্রীনগরের বাসিন্দা ইয়াসির হায়াত বৃহস্পতিবার এবং হান্ডওয়ারার বাসিন্দা শফাত ওয়ানি জামিন পান। TRF-র অর্থ সংগ্রহ ও প্রচারের অভিযোগে এপ্রিল ও মে মাসে দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

‘অপারেশন মহাদেব’

গত মে সেনার কাছে খবর আসে, শ্রীনগরের কাছে দাচিগামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহ নজরদারি চালানো হয়। সেনার হাতে আসে চিনা এনক্রিপটেড কমিউনিকেশন ডিভাইসের হদিশ। অবশেষে জুলাইয়ে শুরু হয় অভিযান। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তিন লস্কর-ই-তইবা জঙ্গি।

নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় পাকিস্তানের নির্বাচন কমিশনের জারি করা দু’টি ল্যামিনেটেড ভোটার আইডি কার্ড। একটির মালিক সুলেমান শাহ, যার নাম লাহোর (NA-125) কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে। অন্যজন আবু হামজা, যিনি গুজরানওয়ালা (NA-79) কেন্দ্রের ভোটার।

কে এই সুলেমান শাহ?

পাকিস্তান সেনার বিশেষ বাহিনী এসএসজি-র প্রাক্তন কমান্ডো ছিল শাহ। পরে হাফিজ সইদের নেতৃত্বাধীন লস্কর-ই-তইবা যোগ দেয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারতে অনুপ্রবেশ করে সে। ২০২৪ সালের অক্টোবরে তার নেতৃত্বে এক হামলায় সাতজন সাধারণ নাগরিক নিহত হন। বারামুলায় আরেক হামলায় চার নিরাপত্তারক্ষীর প্রাণ যায়।


```