Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আয়ুর্বেদিক ডাক্তারদের অস্ত্রোপচারে অনুমতি কেন? ‘আধুনিক চিকিৎসার সঙ্গে মেশানো'তে আপত্তি IMA-এর

সংগঠনের দাবি, এই সিদ্ধান্ত রোগীদের জন্য সমস্যার সৃষ্টি করবে এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি গুরুতর ভুল পদক্ষেপ (IMA opposes Ayurvedic doctors surgery)।

আয়ুর্বেদিক ডাক্তারদের অস্ত্রোপচারে অনুমতি কেন? ‘আধুনিক চিকিৎসার সঙ্গে মেশানো'তে আপত্তি IMA-এর

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 December 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: আয়ুর্বেদিক চিকিৎসকদের নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার স্বাধীন ভাবে করার অনুমতি দিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh Ayurvedic surgery order)। সেই সিদ্ধান্তেরই কড়া বিরোধিতা করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। সংগঠনের দাবি, এই সিদ্ধান্ত রোগীদের জন্য সমস্যার সৃষ্টি করবে এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি গুরুতর ভুল পদক্ষেপ (IMA opposes Ayurvedic doctors surgery)।

অন্ধ্রপ্রদেশ সরকারের এই নির্দেশিকা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে IMA-র সর্বভারতীয় সভাপতি ডা. দিলীপ পি ভানুশালি এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, গত এক দশক ধরেই সংগঠন এই ধরনের ‘মিক্সোপ্যাথি’-র বিরোধিতা করে আসছে (mixopathy controversy India)। তাঁর বক্তব্য, আয়ুর্বেদ বা হোমিওপ্যাথির প্রতি IMA-র সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে প্রতিটি চিকিৎসা পদ্ধতির নিজস্ব বিজ্ঞান ও দর্শন আছে (IMA statement on Ayurveda)।

ডা. ভানুশালি কথার সপক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “আমরা চাই আয়ুর্বেদ তার নিজস্ব, বিশুদ্ধ রূপেই বিকশিত হোক। তাহলে কেন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে একে মেশানো হবে?”

আরও এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ সরকারের এই নির্দেশে প্রশিক্ষণপ্রাপ্ত আয়ুর্বেদিক চিকিৎসকদের কিছু নির্দিষ্ট অস্ত্রোপচার করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংক্রামক রোগের চিকিৎসা, সেলাই করা, পাইলস, ফিশার, স্কিন গ্রাফটিং-সহ একাধিক চিকিৎসা পদ্ধতি।

IMA সভাপতি বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রোগীদের স্বার্থে বড় সমস্যা তৈরি হবে এবং গোটা বিষয়টি একটি “ভয়াবহ ভুল” প্রমাণিত হতে পারে। নতুন এই বিজ্ঞপ্তিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করে তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিস্তারিত চিঠি বা স্মারকলিপি জমা দিয়ে আপত্তি জানানো হবে।

পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে ডা. ভানুশালি বলেন, IMA ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি পাঠিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া বা যোগাযোগ আসেনি। তিনি আরও জানান, ২৭ ও ২৮ ডিসেম্বর আমদাবাদে অনুষ্ঠিত হতে চলা ১০০তম সর্বভারতীয় মেডিক্যাল কনফারেন্সে এই বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে।

সরকার কী বলেছে?

রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব একটি নির্দেশে অনুমোদন দিয়েছেন, যার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতকোত্তর আয়ুর্বেদিক চিকিৎসকরা স্বাধীন ভাবে নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার করতে পারবেন। সরকারের দাবি, প্রাচীন চিকিৎসা পদ্ধতির সঙ্গে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয় ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নির্দেশিকার আওতায় যোগ্য আয়ুর্বেদিক চিকিৎসকরা সাধারণ সার্জারির প্রায় ৩৯ শতাংশ এবং কান-নাক-গলা (ENT) ও চক্ষু চিকিৎসা সংক্রান্ত প্রায় ১৯ শতাংশ চিকিৎসা পদ্ধতি করতে পারবেন।

এদিকে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব আয়ুষ দফতরের অধিকর্তা কে. দিনেশ-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটি কর্মপরিকল্পনা তৈরির কথাও জানিয়েছেন।

আগেও সরব ছিল IMA

উল্লেখযোগ্য ভাবে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি মিশিয়ে দেওয়ার যে কোনও পরিকল্পনার বিরুদ্ধেই বরাবর সরব থেকেছে IMA। চলতি বছরের জুন মাসে সংগঠনটি তাদের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে ‘মিক্সোলজি’-র বিরোধিতা করে পোস্ট করে। একই সঙ্গে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ‘অবৈজ্ঞানিক মিশ্রণ’-এর নিন্দা জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল।

এর আগেও পুদুচেরির জিপমার (JIPMER)-এ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS) এবং MBBS মিলিয়ে একটি সমন্বিত কোর্স চালু করার প্রস্তাবের কড়া সমালোচনা করেছিল IMA।


```