Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ট্রাকভর্তি থরেথরে সাজানো নারকেল, নীচে লুকোনো ৪০০ কেজি গাঁজা! হায়দরাবাদে ধরা পড়ল মাদকচক্র

তল্লাশির সময় দেখা যায়, গাড়িতে রাখা সার সার নারকেল। তা সরাতেই চক্ষু চড়কগাছ অফিসারদের। 

ট্রাকভর্তি থরেথরে সাজানো নারকেল, নীচে লুকোনো ৪০০ কেজি গাঁজা! হায়দরাবাদে ধরা পড়ল মাদকচক্র

উদ্ধার হল প্রায় ৪০০ কেজি গাঁজা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 October 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রিতে হায়দরাবাদ থেকে উদ্ধার হল প্রায় ৪০০ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির কাছে মাদকবিরোধী এই বড়সড় অভিযান চালায় রাচাকোন্ডা নারকোটিক্স পুলিশ এবং রিজিওনাল নারকোটিক্স কন্ট্রোল সেল, তেলঙ্গানা খাম্মাম EAGLE উইং।

পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির কাছে রাচাকোন্ডা সীমান্ত এলাকায় একটি ডিসিএম গুডস ট্রান্সপোর্ট গাড়ি আটক করা হয়। তল্লাশির সময় দেখা যায়, গাড়িতে রাখা সার সার নারকেল। তা সরাতেই চক্ষু চড়কগাছ অফিসারদের। অত্যন্ত সাবধানে, চালাকি করে নারকেলের নিচে লুকানো ছিল বিপুল পরিমাণ গাঁজা। সাধারণত এই রকম ভাবেই চোরাচালানকারীরা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকে।

অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে। তারা সবাই রাজস্থানের বাসিন্দা। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়। তদন্তকারীরা জানিয়েছে, এই আন্তঃরাজ্য মাদকচক্রের সঙ্গে জড়িত দুই সরবরাহকারী ও এক গ্রাহক এখনও অধরা। তাঁদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু হয়েছে রাচাকোন্ডা নারকোটিক্স থানায়।


```