Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদকাসক্ত স্বামীকে সাহায্য! শিলিগুড়িতে বাড়িওয়ালার ঘর থেকে সোনার গয়না-নগদ চুরি, পলাতক মহিলা

চুরির পথ বেছে নিল এক দম্পতি। বাড়িওয়ালার ঘরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করলেন মহিলা এবং তা দিয়ে দিলেন স্বামীকে। 

মাদকাসক্ত স্বামীকে সাহায্য! শিলিগুড়িতে বাড়িওয়ালার ঘর থেকে সোনার গয়না-নগদ চুরি, পলাতক মহিলা

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 September 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: নেশার টাকা (Cash for Addiction) জোগাড় করতে চুরির (Theft) পথ বেছে নিল এক দম্পতি (Married Couple)। বাড়িওয়ালার (Landlord) ঘরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করলেন মহিলা এবং তা দিয়ে দিলেন স্বামীকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের শ্রীমা সরণিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম উত্তম সূত্রধর। সে ও তাঁর স্ত্রী মাসখানেক আগে অচিন্ত্য বসুর বাড়িতে ভাড়া আসেন। অভিযোগ, নিত্যদিনই স্বামী-স্ত্রীর অশান্তি (Family Tension) চলত। গত শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে। উত্তম স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিলে, স্ত্রী বাড়িওয়ালার ঘরে আশ্রয় নেয়। রাতেই ঘর থেকে বেরিয়ে যায় উত্তম। তবে পরে জানা যায়, স্বামী-স্ত্রী মিলে আসলে অভিনয় করছিলেন। পরবর্তী সময়ে শেষমেশ স্থানীয়দের নজরদারিতে ধরা পড়ে অভিযুক্ত যুবক, তবে পালিয়ে গেছেন তাঁর স্ত্রী।

স্থানীয় সূত্রে খবর, গত শনিবার অচিন্ত্যবাবু ও পরিবারের সদস্যরা বাইরে গেলে, চুরির সুযোগ নেয় উত্তমের স্ত্রী। অভিযোগ, সে গৃহকর্তার ঘর থেকে সোনার আংটি, চেইন ও নগদ টাকা চুরি করে স্বামীর হাতে তুলে দেয়। বাড়ি ফিরে সিসি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনাটি দেখতে পান গৃহকর্তা। মহিলাকে প্রশ্ন করা হলে সে জানায়, স্বামী ভয় দেখিয়ে সব নিয়ে গেছে। তাঁকে আটকে রেখে অচিন্ত্যবাবু ও তাঁর ছেলে উত্তমকে খুঁজতে বের হন। সেই ফাঁকেই ব্যালকনি দিয়ে নেমে পালিয়ে যান মহিলা।

পরে স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে উত্তমকে খুঁজে বের করা হয়। সোমবার রাতে শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করতেই পরেশনগরের বাসিন্দারা তাঁকে ধরে অচিন্ত্যবাবুকে খবর দেন। পুলিশ ডেকে অভিযুক্তকে হাতে-নাতে ধরিয়ে দেন গৃহকর্তা। উত্তমের হেফাজত থেকে উদ্ধার হয় সোনার আংটি ও চেন। তবে নগদ টাকা মেলেনি।

প্রতিবেশীরা দাবি করেছেন, উত্তম একজন মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। এ বারও স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিনয় করে চুরি করেছেন বলে অভিযোগ।


```