Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কথা বলতে বলতেই মঞ্চে লুটিয়ে পড়লেন, হৃদরোগ কাড়ল আইআইটি কানপুরের অধ্যাপকের প্রাণ!

শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে দিয়েছিলেন সমীর। শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন তিনি।

কথা বলতে বলতেই মঞ্চে লুটিয়ে পড়লেন, হৃদরোগ কাড়ল আইআইটি কানপুরের অধ্যাপকের প্রাণ!

শেষ আপডেট: 24 December 2023 11:14

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি কানপুরের অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি। একের পর এক অধ্যাপক মঞ্চে উঠে বক্তৃতা করছেন। হাততালিতে ভরে উঠছে গোটা অডিটোরিয়াম। আচমকাই ছন্দপতন। বছর ৫৫-এর অধ্যাপক সমীর খান্দেকার বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়ে যান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে গিয়েছিলেন সমীর। শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন তিনি। সেই সময়ই ঘটে বিপত্তি। কথা বলতে বলতেই বুকে হাত দিয়ে মঞ্চের মধ্যে পড়ে যান সমীর। নিমেষেই সব শেষ। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের।

মঞ্চের ওপর বুকে হাত দিয়ে সমীরকে বসে পড়তে দেখে প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের কথায়, অধ্যাপক শরীরস্বাস্থ্যের বিষয়ে যেভাবে কথা বলছিলেন, দেখে মনে হয়েছিল তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। যদিও পরে দেখা যায়, অত্যাধিক পরিমাণে ঘামতে শুরু করেন সমীর।

অনুষ্ঠানের উদ্যোক্তরা তৎক্ষণাৎ সমীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। অধ্যাপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

আইআইটি কানপুরের এক অধ্যাপক জানান, গত ৫ বছর ধরে সমীরের  কোলেস্টরল মাত্রা অনেক বেশি ছিল। তিনি চিকিৎসা করাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি কানপুরে।


```