Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম ২ কোবরা জওয়ান

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের সারান্ডা জঙ্গলে নকশাল দমন অভিযানের সময় আইইডি বিস্ফোরণে গুরুতর জখম দুই কোবরা জওয়ান। আহতদের হেলিকপ্টারে রাঁচিতে নিয়ে গিয়ে চলছে জরুরি চিকিৎসা।

 

ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম ২ কোবরা জওয়ান

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 22 February 2026 11:40

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের (West Singhbhum) সারান্ডা অরণ্যে (Saranda Forest) বড়সড় নকশাল-বিরোধী অভিযানের মাঝেই আইইডি (IED) বিস্ফোরণ। জখম হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) দুই কোবরা জওয়ান (CoBRA)। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, ছত্রি ডেরা গ্রাম (Chadri Dera) সংলগ্ন ঘন জঙ্গলে জেলা পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র বিরুদ্ধে নিয়মিত তল্লাশি অভিযান চলছিল। সেই সময় ২০৯ ব্যাটেলিয়নের দুই কোবরা জওয়ান আগেই পাতা প্রেসার-আইইডির উপর পা দিয়েছিলেন। মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

পশ্চিম সিংভূমের পুলিশ সুপার অমিত রেণু (Amit Renu) বলেন, “এক জন জওয়ান গুরুতর জখম হয়েছেন। আর এক জনের চোট সামান্য। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে রাঁচি পাঠানো হয়েছে।” বিস্ফোরণের পরেই জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের বার করে আনেন সহকর্মীরা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাঁদের এয়ারলিফট করে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানাচ্ছে, সম্প্রতি নিরাপত্তাবাহিনীর একাধিক সফল অভিযানে চাপে পড়েছে নকশালপন্থীরা। তাই প্রতিশোধের তাগিদে তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় আগাম ফাঁদ পেতে রাখছে। তার ফলেই ঘটেছে এই বিস্ফোরণ। ঘটনার পর গোটা অঞ্চল ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। শুরু হয়েছে তীব্র কম্বিং অপারেশন (Combing Operation)। আশপাশে আরও বিস্ফোরক পাতা থাকতে পারে বলে আশঙ্কা।

জেলা প্রশাসন স্থানীয় গ্রামবাসীদের সতর্ক করে জানিয়েছে, বিনা প্রয়োজনে গভীর জঙ্গলে ঢুকবেন না। আশপাশে কোনও সন্দেহজনক বস্তু বা নড়াচড়া চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

এই বিস্ফোরণের নেপথ্যে নকশালদের উদ্দেশ্য স্পষ্ট, নিরাপত্তাবাহিনীর অগ্রগতি থামিয়ে দেওয়ার চেষ্টা। তবে পুলিশের দাবি, অরণ্যে আধা-সামরিক বাহিনীর তল্লাশি আরও জোরদার করা হবে। আহত দুই জওয়ানের দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মীরা।


```