Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

স্টেডিয়ামে পোষ্য কুকুরের ‘পদচারণা’, পদোন্নতি পেয়ে সেই আমলাই দিল্লির পুর কমিশনার পদে ফিরলেন

আইএএস অফিসার (IAS Officer) সঞ্জীব খিরওয়ার (Sanjeev Khirwar) ফের ফিরছেন শহরের প্রশাসনে। তাঁকেই নতুন করে দিল্লি পুরসভার (MCD) কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

স্টেডিয়ামে পোষ্য কুকুরের ‘পদচারণা’, পদোন্নতি পেয়ে সেই আমলাই দিল্লির পুর কমিশনার পদে ফিরলেন

আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ার।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 22 January 2026 11:40

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে ব্যাপক বিতর্কের জেরে রাজধানী দিল্লি (Delhi) থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সেই আইএএস অফিসার (IAS Officer) সঞ্জীব খিরওয়ার (Sanjeev Khirwar) ফের ফিরছেন শহরের প্রশাসনে। তাঁকেই নতুন করে দিল্লি পুরসভার (MCD) কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে খিরওয়ারকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম (Thyagraj Stadium) কাণ্ডকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিলক্রীড়াবিদদের (athletes) আগেভাগেই স্টেডিয়াম ছাড়তে বলা হতো, যাতে ওই আমলা নির্বিঘ্নে তাঁর পোষা কুকুরকে হাঁটাতে পারেন।

কে এই সঞ্জীব খিরওয়ার

সঞ্জীব খিরওয়ার ১৯৯৪ ব্যাচের (1994-batch IAS officer) আইএএস অফিসার। তিনি অরুণাচল প্রদেশ–গোয়া–মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের (AGMUT cadre) আমলা। তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গাও (Rinku Dugga) একজন আইএএস অফিসার। ২০২২ সালের ২৬ মে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম কমপ্লেক্সে খেলাধুলো বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাভাবিক সময়ের আগেই। যাতে তৎকালীন দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (Revenue) সঞ্জীব খিরওয়ার তাঁর পোষ্য কুকুরকে হাঁটাতে পারেন।

তখন একজন কোচ বলেছিলেন, আগে আমরা রাত ৮টা- সাড়ে ৮টা পর্যন্ত আলো জ্বালিয়ে অনুশীলন করতাম। এখন আমাদের সন্ধ্যা ৭টার মধ্যেই মাঠ ছাড়তে বলা হচ্ছেযাতে ওই অফিসার কুকুরকে হাঁটাতে পারেন। এতে আমাদের ট্রেনিং রুটিন পুরোপুরি ব্যাহত হচ্ছে।

খিরওয়ারের পাল্টা দাবি

সঞ্জীব খিরওয়ার অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেনঅভিযোগটি সম্পূর্ণ ভুল তবে এও মেনে নেন যে, তিনি মাঝে মাঝে ওই স্টেডিয়ামে পোষ্যকে নিয়ে যেতেনকিন্তু তাতে ক্রীড়াবিদদের অনুশীলনে কোনও ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেন।

তৎকালীন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নির্দেশ

বিতর্ক তীব্র আকার নিতেই দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নির্দেশ দেন, দিল্লির সব সরকারি স্টেডিয়াম ও ক্রীড়া পরিকাঠামো রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে ক্রীড়াবিদদের জন্য।

বদলি লাদাখেএবার আবার প্রত্যাবর্তন

এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry) খিরওয়ারকে দিল্লি থেকে বদলি করে লাদাখে (Ladakh) পাঠিয়ে দেয়। এবার তাঁকে ফের রাজধানীতে ফিরিয়ে এনে পুর কমিশনার করা হয়েছে। আগের কমিশনার অশ্বিনী কুমার (Ashwani Kumar) বদলি হয়েছেন জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। নতুন দায়িত্ব নেওয়ার মুহূর্তেই খিরওয়ারের সামনে রয়েছে দিল্লি পুরসভার বাজেট পেশ (MCD budget) ও একাধিক প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ।

ডগ ওয়াক’ কাণ্ডে জনরোষ

২০২২ সালের এই বিতর্ক দেশজুড়ে আমলাতন্ত্রের অধিকার নিয়ে প্রবল ক্ষোভের জন্ম দেয়। অভিযোগ ছিলখিরওয়ার ও তাঁর স্ত্রী দু’জনেই স্টেডিয়ামে প্রশিক্ষণরত ক্রীড়াবিদদের আগেভাগে মাঠ ছাড়তে বলতেন। যদিও ত্যাগরাজ স্টেডিয়ামের তৎকালীন প্রশাসক অনিল চৌধুরি দাবি করেছিলেনক্রীড়াবিদদের স্বাভাবিক সময়ের আগে মাঠ ছাড়তে বলা হয়নি।

স্ত্রী রিঙ্কু দুগ্গার বাধ্যতামূলক অবসর

এই বিতর্কের পর খিরওয়ারের স্ত্রী রিঙ্কু দুগ্গাকে বাধ্যতামূলক অবসর (compulsory retirement) দেওয়া হয়। ফান্ডামেন্টাল রুলস, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলস১৯৭২ মোতাবেক। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁর সার্ভিস রেকর্ড (service record) মূল্যায়নের পর।


```