Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

যুদ্ধবিমান Su-30 MKI দুর্ঘটনায় নিহত পাইলট ‘অপারেশন সিঁদুর’-এর অংশ ছিলেন! জানতই না পরিবার

পুরভেশের বাবা রবীন্দ্র দুরাগকর জানিয়েছেন, প্রথমে তাঁদের পরিবার জানতই না যে ছেলে ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিল। পরে ‘অপারেশন সিঁদুর’ সাময়িকভাবে স্থগিত হওয়ার প্রায় পনেরো দিন পরে তাঁরা বিষয়টি জানতে পারেন।

যুদ্ধবিমান Su-30 MKI দুর্ঘটনায় নিহত পাইলট ‘অপারেশন সিঁদুর’-এর অংশ ছিলেন! জানতই না পরিবার

পুরভেশ দুরাগকর

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 March 2026 16:09

দ্য ওয়াল ব্যুরো: অসমের কার্বি আংলং জেলায় যুদ্ধবিমান দুর্ঘটনায় (Su-30 MKI Accident) মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকরের (IAF Pilot Death)। বৃহস্পতিবার সন্ধেয় ঘটে যাওয়া এই দুর্ঘটনার পরে সামনে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের (Operation Sindoor) অংশ ছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার (Jammu Kashmir Pahalgam Attack) জবাব দিতে ওই সামরিক অভিযান শুরু করেছিল ভারত।

পুরভেশের বাবা রবীন্দ্র দুরাগকর জানিয়েছেন, প্রথমে তাঁদের পরিবার জানতই না যে ছেলে ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিল। পরে ‘অপারেশন সিঁদুর’ সাময়িকভাবে স্থগিত হওয়ার প্রায় পনেরো দিন পরে তাঁরা বিষয়টি জানতে পারেন। সেই সময় পুরভেশের সঙ্গে পরিবারের যোগাযোগও ছিল না। তাঁর মোবাইল ফোনও তখন তাঁর কাছে ছিল না বলে জানিয়েছেন বাবা।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা (Jammu Kashmir Pahalgam Attack) হয়েছিল। সেই ঘটনার পর ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। ওই হামলার দায় নেয় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন, যাকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন বলে মনে করা হয়। অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় নিরাপত্তাবাহিনী। সেখানে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

এর পর পাল্টা হিসেবে পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে। পরে ভারত পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতেও আঘাত হানে। শেষ পর্যন্ত ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়।

এই ঘটনার কয়েক মাসের মধ্যেই প্রাণ হারালেন অভিযানের সঙ্গে যুক্ত ওই তরুণ বায়ুসেনা অফিসার। দুর্ঘটনার আগের দিনই ছেলের সঙ্গে কথা হয়েছিল বলে জানিয়েছেন রবীন্দ্র দুরাগকর।

বৃহস্পতিবার সন্ধেয় ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর এবং স্কোয়াড্রন লিডার অনুজ একটি প্রশিক্ষণ উড়ানে বেরিয়েছিলেন। জোরহাট বিমানঘাঁটি থেকে উড়ান নেওয়ার কিছুক্ষণ পরই যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, কার্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে বিমানটি। সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন প্রতিরক্ষা সূত্র।

ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। রবীন্দ্র দুরাগকর বলেন, ভারতীয় বায়ুসেনার অংশ হতে পেরে তাঁর ছেলে ভীষণ গর্বিত ছিল। মাঝে মাঝেই যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা ও তার গতি নিয়ে পরিবারের সঙ্গে কথা বলত। সহকর্মীদের প্রতিও তার গভীর শ্রদ্ধা ছিল।

অসমের তেজপুরে মূলত কর্মরত ছিলেন পুরভেশ। তবে তেজপুরের রানওয়েতে মেরামতির কাজ চলায় তিনি জোরহাট থেকে দায়িত্ব পালন করছিলেন। মাত্র চার বছরের কর্মজীবনেই দেশের জন্য প্রাণ দিলেন তিনি।

দশ দিন আগেই পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে বাড়িতে গিয়েছিলেন পুরভেশ। নাগপুরেই তাঁর পড়াশোনা। অবিবাহিত ওই তরুণ অফিসারের পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা এবং আমেরিকায় বসবাসকারী এক দিদি। তাঁর আত্মত্যাগকে দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন পরিবারের সদস্যরা।


```