Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতে

দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তেই ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর বাবার। কিন্তু আর ফেরেননি। 

বাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতে

মৃত পাইলট

শেষ আপডেট: 10 July 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) চুরু জেলায় ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান (Rajasthan Jet Crash) ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন দুই পাইলট। তাঁরা হলেন - স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু (৪৪) ও ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিং-এর (২৩)। লোকেন্দ্র সিংয়ের বাড়ি হরিয়ানার রোহতকে, আর ঋষি রাজের বাড়ি রাজস্থানের পালি জেলায়।

এই মর্মান্তিক ঘটনার পরই প্রকাশ্যে এসেছে আরও এক হৃদয়বিদারক তথ্য। মাত্র কুড়ি দিন আগেই বাবা হয়েছিলেন লোকেন্দ্র। সদ্যোজাতকে এক ঝলক দেখে স্ত্রী-কে শ্বশুরবাড়িতে রেখে আবার ফিরে গিয়েছিলেন নিজের কর্তব্যে। কিন্তু সেখান থেকে আর ফিরলেন না তিনি।

হরিয়ানার রোহতকের খেড়ি সাদ গ্রামে তাঁর জন্ম। বাবা জগিন্দর সিং ২০২৩ সালে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে সুপারিন্টেন্ডেন্ট পদে অবসর নিয়েছেন। মা স্কুলশিক্ষিকা। সদ্য বাবা হওয়া লোকেন্দ্রের স্ত্রী সুরভি সিং সিন্দু পেশায় চিকিৎসক। গত ১০ জুন সন্তানের জন্ম দেন তিনি। শিশুটি বড় হওয়ার আগেই সব ছবি ক্যামেরাবন্দি করেছিলেন লোকেন্দ্র — হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিবারকে পাঠিয়েছিলেন।

দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তেই ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর বাবার। কিন্তু আর ফেরেননি। পরিবার জানায়, ৩০ জুন ফের ডিউটিতে যোগ দেন লোকেন্দ্র। পোস্টিং ছিল রাজস্থানের সুরতগড় ঘাঁটিতে। কিন্তু এটাই যে তাঁর সঙ্গে তাঁদের শেষ দেখা হবে কেউই কল্পনা করতে পারেননি।

২০১১ সালে বায়ুসেনায় যোগ দেন তিনি। ছোট থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, বায়ুসেনার পাইলট হওয়ার। রোহতকের দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্কুলেই পড়াশোনা করেছিলেন তিনি। পরিবারের আরও একাধিক সদস্যও বায়ুসেনার সঙ্গে যুক্ত। বোন আংশি সদ্যই শর্ট সার্ভিস কমিশনের মেয়াদ পূর্ণ করেছেন। তাঁর স্বামীও একজন উইং কম্যান্ডার।

বুধবারের ঘটনায় লোকেন্দ্র ছাড়াও মৃত্যু হয়েছে রাজস্থানের পালি জেলার বাসিন্দা ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিংয়ের। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। তবে এই ঘটনায় শোকস্তব্ধ রোহতক ও পালির দুই পরিবার। সদ্য বাবা হওয়া এক পাইলটের এমন অসময়ে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না।


```