Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: আকাশপথে সিঁদুর দিয়ে জয়তিলক আঁকা এয়ার কমান্ডের নেপথ্য 'অর্জুন' কারা?

অপারেশন সিঁদুর ও পরবর্তী যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার জয়ের তিলক যাদের কপালে উঠেছে, সেই অর্জুন-বাহিনীর নাম হল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। 

Operation Sindoor: আকাশপথে সিঁদুর দিয়ে জয়তিলক আঁকা এয়ার কমান্ডের নেপথ্য 'অর্জুন' কারা?

মিলিত বাহিনীর একটি ছবি এখন নেটে ভাইরাল হয়ে গিয়েছে।

শেষ আপডেট: 13 May 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর ও পরবর্তী যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার জয়ের তিলক যাদের কপালে উঠেছে, সেই অর্জুন-বাহিনীর নাম হল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। বিমানবাহিনীর এই বীরদের অসীম সাহস ও বীরত্বের ভূমিকাতেই গোটা দেশ আজ জয়ের আনন্দে টগবগ করে ফুটছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের কারণেই দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তি অক্ষুণ্ণ রয়ে গিয়েছে। তাঁদেরই মিলিত বাহিনীর একটি ছবি এখন নেটে ভাইরাল হয়ে গিয়েছে। আর তা হল ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম (IACCS)।

ভারতীয় বিমানবাহিনীর এই অফিসারদের শৌর্যবীর্যেরই পরিণতি অপারেশন সিঁদুরের সাফল্য। সরকারি এক্সবার্তায় তাঁদের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম-এর অফিসারদের ছবি, যাঁরা সিঁদুর অভিযানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেন, দেশের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রতিহত করেছে। পাকিস্তান আমাদের দেশের স্কুল, কলেজ, গুরুদ্বার ও আবাসিক এলাকায় হানাদারি চালিয়েছিল।
 

IACCS কী?

IACCS-এ রয়েছে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীতে। যার মধ্যে বিশেষত্ব হচ্ছে বিভিন্ন স্তরীয় সেন্সর এবং অস্ত্রচালনা ব্যবস্থা, নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বল্প ও ভারী প্রতিহত শক্তিসম্পন্ন ড্রোন এবং খুবই নিখুঁত ও কমান্ডো প্রশিক্ষিত সেনা-বৈমানিক। ভারতীয় বিমানবাহিনীর IACCS ছিল এই অপারেশনের মূল সমন্বয়কারী টিম। এটি হল একটি অটোমেটেড এয়ার ডিফেন্স ও কন্ট্রোল সেন্টার। যেখান থেকে বিমানবাহিনীর সমস্ত অপারেশন নিয়ন্ত্রিত হয়।

নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধব্যবস্থার যুগে আকাশের স্পষ্ট ও নির্দিষ্ট ছবি, যা নিখুঁত তথ্যসম্পন্ন হতে হয়, তার ডেটাবেস তৈরি করা সবথেকে জরুরি। একে রেকগনাইজড এয়ার সিচুয়েশন পিকচার (RASP) বলা হয়। এর উপরেই নির্ভর করে কোনও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া বা না-নেওয়া। এর কয়েকটি স্তর রয়েছে যেমন- এয়ার হেডকোয়ার্টার, অপারেশনাল লেভেল (কমান্ড হেডকোয়ার্টার্স) ও ট্যাকটিক্যাল লেভেল (ডিভিশনাল লেভেল)।


```