Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Congress: বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতে সংঘর্ষ বিরতি, ট্রাম্পের দাবি নিয়ে কেন্দ্রের জবাব চায় কংগ্রেস

‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অস্বস্তি বাড়িয়েই চলেছেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) । ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ার খবর তিনিই সকলের আগে বিশ্ববাসীকে জানিয়ে প্রধানমন্ত্রীকে বিরোধীদের অস্বস্তির মুখে ফেলে দিয়েছেন।

Congress: বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতে সংঘর্ষ বিরতি, ট্রাম্পের দাবি নিয়ে কেন্দ্রের জবাব চায় কংগ্রেস

শশী থারুর

শেষ আপডেট: 13 May 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অস্বস্তি বাড়িয়েই চলেছেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) । ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ার খবর তিনিই সকলের আগে বিশ্ববাসীকে জানিয়ে প্রধানমন্ত্রীকে বিরোধীদের অস্বস্তির মুখে ফেলে দিয়েছেন। দাবি করেছেন, ভারত-পাকিস্তানকে এক টেবিলে বসিয়ে কাশ্মীর সমস্যার (Kashmir issue) সমাধান করে দিতে চান।

মার্কিন প্রেসিডেন্টের (US President) এই সব বক্তব্য নিয়ে ভারতের ঘরোয়া রাজনীতি উত্তপ্ত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এবং লোকসভার দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সরকারের জবাব দাবি করেছেন। সেই বিতর্কের রেশ কাটার আগেই ট্রাম্প দাবি করে বসেন, তিনি ভারত ও পাকিস্তানকে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, বিপুল আর্থিক ক্ষতির ভয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান।

যদিও শনি ও রবিবার তাঁর প্রশাসন ভিন্ন কথা বলেছিল। ট্রাম্প নিজেও দাবি করেন, পরমাণু যুদ্ধ (nuclear weapon) থেকে দুই দেশকে বিরত করেছেন তিনি। অন্যদিকে, তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (US vice President JD Vance) দাবি করেন, চরম কিছু ঘটতে চলেছে বলে গোয়েন্দা সুত্রে খবর পাওয়া মাত্র তিনি দিল্লি ও ইসলামাবাদের ফোন ঘোরাতে থাকেন।

সোমবার রাতে জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের নাম না নিলেও স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর নিয়ে সরকার তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না। প্রধানমন্ত্রী আরও বলেছেন, পাকিস্তানের সঙ্গে অতঃপর পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে বড়জোর কথা হতে পারে।

কিন্তু ট্রাম্প যেভাবে সংঘর্ষ বিরতিতে চাপ দিতে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারির কথা দাবি করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী ভাষণে কিছু বলেননি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন কংগ্রেস এই ব্যাপারেও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিল। কিন্তু জবাব মেলেনি। সরকারের উচিত মার্কিন প্রেসিডেন্টের দাবির বিষয়টি খোলসা করা।

আর এক কংগ্রেস নেতা শশী তারুরও এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় পাকিস্তানের অবস্থান মান্যতা পেয়েছে। পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে তিনি গুরুত্ব দেননি। শশীর আরও বক্তব্য, ট্রাম্প কৌশলে কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এগুলি কিছুতেই মানা যায় না।


```