Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধবা হয়েই বিয়ে করব, কিল হিম! বলেছিলেন প্রেমিককে, সোনমকে নিয়ে কলকাতা আসছে মেঘালয় পুলিশ

সোনমকে ৭২ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে পাওয়া মেঘালয় পুলিশের তিন মহিলা অফিসার ও একজন পুরুষ অফিসার মঙ্গলবার তাঁকে নিয়ে পাটনা থেকে বিমান ধরে কলকাতায় আসছেন।

বিধবা হয়েই বিয়ে করব, কিল হিম! বলেছিলেন প্রেমিককে, সোনমকে নিয়ে কলকাতা আসছে মেঘালয় পুলিশ

সোনম রঘুবংশী।

শেষ আপডেট: 10 June 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: মধুচন্দ্রিমায় খুনের মক্ষীরানি সোনম রঘুবংশীকে নিয়ে কলকাতায় আসছে মেঘালয় পুলিশ। উত্তরপ্রদেশ থেকে বিহারের পাটনা বিমানবন্দরে আসার পথে পুলিশের সঙ্গে একটিও বলেননি সোনম। বহু অনুরোধেও দানাটি মুখে কাটেননি। কেবলই বলে গিয়েছেন তাঁর প্রচণ্ড মাথা যন্ত্রণা ধরেছে। সোনমকে ৭২ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে পাওয়া মেঘালয় পুলিশের তিন মহিলা অফিসার ও একজন পুরুষ অফিসার মঙ্গলবার তাঁকে নিয়ে পাটনা থেকে বিমান ধরে কলকাতায় আসছেন।

বিকেল ৩টে ৫৫ মিনিটের ইন্ডিগো ফ্লাইট নম্বর 6E775-এ চেপে কলকাতায় নামবেন তাঁরা। কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটের ফ্লাইট 6E572 ধরে তাঁরা ভায়া গুয়াহাটি হয়ে শিলংয়ে নামবেন। পুলিশ সূত্র আরও জানিয়েছে, বিয়ের পর নবদম্পতি কাশ্মীরে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আচমকা পহলগামে জঙ্গি হানার পর সেই প্ল্যান ভেস্তে যায়। তখন রাজা রঘুবংশীর একেবারে অচেনা মেঘালয়ে যাওয়ার প্লেনের টিকিট নিজেই কেটে ফেলেন সোনম।

রাজা রঘুবংশীর দেহ উদ্ধার এবং তার পাশ থেকে যে দা উদ্ধার হয়েছিল, তা থেকেই মেঘালয় পুলিশ নিশ্চিত হয় যে, এটা স্থানীয় কোনও দুষ্কৃতীর কাজ নয়। কারণ ওই ধরনের দা মেঘালয়ে তৈরি হয় না বা পাওয়া যায় না। দায়ের ধরন দেখেই পুলিশ বুঝে ফেলে যে, খুনিরা বাইরের রাজ্যের লোক। বিশেষত রাজার স্ত্রী সোনমের মোবাইল ভাঙা দেখে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হতে শুরু করে। কারণ দুষ্কৃতীরা অপহরণ বা খুন করলে মোবাইল ভাঙবে কেনসেটার সুইচ বন্ধ করে দিতে পারত, সিম কার্ড নষ্ট করে ফেলতে পারত কিংবা মোবাইল নিয়ে যেতে পারত।

পুলিশের আরও সন্দেহ, সোনমের সন্দেহভাজন প্রেমিক রাজ কুশওয়া প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন তাঁর সঙ্গে। তিনিই প্রতিটি মুহূর্তে কী করতে হবে, কী করতে হবে না তার নির্দেশ দিতেন। সোনম রাজেরই কথা অনুযায়ী প্রতিটি জায়গা, সময় নির্বাচন করেছে এবং একেবারে শেষ পর্বে স্বামীকে খুনের নির্দেশটি নিজেই দেয় বলে পুলিশের একাংশের সন্দেহ। ইন্দোর পুলিশের একাংশের অনুমান, বিয়ের আগে, খুনের আগে এমনকী খুনের সময়েও সোনমের অর্থ লালসা, তাঁর পালিয়ে যাওয়ার চেষ্টার কাহিনি চমকে দেওয়ার মতো। খুনের সময়ও তিনি পাশেই ছিলেন এবং চিৎকার করে বলেন, কিল হিম!

১৬ মে, বিয়ের মাত্র পাঁচদিন পর। সোনম রঘুবংশী দেখা করেন তাঁর প্রেমিক রাজের সঙ্গে। এবং সেখানেই দুজনে খুনের চক্রান্ত কষেন। সোনম রাজকে বলেন, রাজাকে খুন করে ফেলো। তাহলে আমি বিধবা হব। পাপা (বাবা) তখন আমাদের বিয়ে মেনে নেবে। সেইদিনই সোনম খুনের ছক কষে এবং ডাকাতির আড়ালে অপকর্ম আড়ালের পরিকল্পনা ফাঁদে।

পুলিশের একাংশের দাবি, যে ধারাল দা দিয়ে রাজা রঘুবংশীকে খুন করা হয়েছে সেটি অনলাইনে অর্ডার দিয়েছিলেন সোনমই। গুয়াহাটি থেকে সেটি আসে। ২২ মে রাজ ও ভাড়াটে খুনি বিশাল চৌহান ও আকাশ রাজপুত সোনমদের হোম স্টের কিমিটাক দূরের একটি হোটেলে এসে ওঠেন। ২৩ মে, সোনম রাজাকে বলেন পাহাড়ি জায়গায় ফটোশ্যুট করব। এই বলে স্বামীকে নিয়ে একটি নির্জন জায়গায় এসে পৌঁছান তাঁরা। সেখানে তিনি সরে গেলে সামনে চলে আসেন রাজা ও তিন অভিযুক্ত। তখনই সোনম চিৎকার করে বলে ওঠেন, কিল হিম! পুলিশের দাবি বিশাল ওই অস্ত্র দিয়ে রাজার মাথায় আঘাত করে।


```